News Flash

  • Home
  • Uncategorized
  • ফের কটাক্ষ, টিকা প্রদান নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চাইলেন রাহুল
Image

ফের কটাক্ষ, টিকা প্রদান নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চাইলেন রাহুল

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): সকলকে করোনার টিকা দেওয়া হবে না। জানিয়ে দিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, ‘দেশের সকলকে প্রতিষেধক দেওয়ার কথা কখনওই বলেনি সরকার!’ তিনি আরও জানান, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে, এ ধরনের বৈজ্ঞানিক বিষয়ে বাস্তব তথ্যের ভিত্তিতে আলোচনা করা উচিত।’ করোনার টিকা প্রদান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থান জানতে চাইলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।


বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন-প্রত্যেকেই টিকা পাবেন। বিহার নির্বাচনে বিজেপি বলেছে-বিহারের প্রত্যেককেই বিনামূল্যে টিকা দেওয়া হবে। এখন ভারত সরকার বলছে-কখনওই বলা হয়নি, প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া হবে। তাহলে প্রধানমন্ত্রীর অবস্থান কী?’ উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, বাজারে করোনার প্রতিষেধক চলে এলে সবাইকে দেওয়া হবে। কেউ বাদ পড়বেন না। বিহার বিধানসভার নির্বাচনী প্রচারে গিয়ে সে রাজ্যের প্রত্যেককে বিনামূল্যে প্রতিষেধক দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। কিন্তু, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, ‘দেশের সকলকে প্রতিষেধক দেওয়ার কথা কখনওই বলেনি সরকার!’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top