News Flash

  • Home
  • Uncategorized
  • ৯ মাস পর আগরতলা-শিলচর ট্রেন চালু, স্বস্তি যাত্রীকুলের
Image

৯ মাস পর আগরতলা-শিলচর ট্রেন চালু, স্বস্তি যাত্রীকুলের

আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.)৷৷ দীর্ঘ ৯ মাস পর আগরতলা থেকে শিলচর ট্রেন পুনরায় চালু হয়েছে৷ শিলচর থেকে অবশ্য গতকাল যাত্রী ট্রেন আগরতলায় পৌঁছেছে৷ করোনা-প্রকোপে ওই ট্রেন পরিষেবা স্থগিত রাখা হয়েছিল৷ এখন বিভিন্ন রুটে রেল পরিষেবা স্বাভাবিক হওয়ায় আগরতলা- শিলচর রুটেও ২ ডিসেম্বর থেকে পুনরায় ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে৷


পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন, শিলচর-আগরতলা ট্রেন সকাল সাড়ে আটটায় রওয়ানা দেবে এবং বিকেল চারটায় আগরতলায় পৌঁছবে৷ তেমনি আগরতলা-শিলচর ট্রেন সকাল ১১টা ১০ মিনিটে রওয়ানা দেবে এবং সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে শিলচর পৌঁছবে৷ ওই ট্রেন কাটাখাল জংশন, বদরপুর জংশন, ভাঙ্গা, নিউ করিমগঞ্জ, করিমগঞ্জ জংশন, নিলামবাজার, বারইগ্রাম, পাথারকান্দি, কলকলিঘাট, চুড়াইবাড়ি, ধর্মনগর, পানিসাগর, পেঁচারথল, কুমারঘাট, মনু, আমবাসা, মুঙ্গিয়াকামি, তেলিয়ামুড়া, জিরানিয়া এবং যোগেন্দ্রনগর স্টেশনে দাঁড়াবে৷ ট্রেনে একটি তৃতীয় শ্রেণির বাতানুকূল বগি, একটি স্লিপার ক্লাস, একটি চেয়ার কার এবং ১৩টি সাধারণ দ্বিতীয় শ্রেণির বগি রয়েছে৷ এছাড়া দুইটি লাগেজ ভ্যানও রয়েছে ওই ট্রেনে৷

এদিন প্রচুর যাত্রী ট্রেনে শিলচর গিয়েছেন৷ ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ায় সকলেই স্বস্তি পেয়েছেন৷ তবে, আসন সংরক্ষণ নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা গিয়েছে৷ নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে টিকিট কেটে যাত্রীদের ট্রেনে উঠতে হয়েছে৷ রেল কর্তৃপক্ষের দাবি, স্পেশাল ট্রেনের ভাড়া অন্যান্য সাধারণ ট্রেনের তুলনায় বেশি হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top