News Flash

  • Home
  • Uncategorized
  • শিবসেনার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের তামাশা বন্ধ করা উচিত : সঞ্জয় রাউত
Image

শিবসেনার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের তামাশা বন্ধ করা উচিত : সঞ্জয় রাউত

মুম্বই, ২ নভেম্বর (হি.স.): হিন্দুত্ব নিয়ে শিবসেনাকে বারবার আক্রমণ করছেন অনেকেই। অনেকেই বলছেন, হিন্দুত্ব থেকে সরে গিয়েছে উদ্ধব ঠাকরের দল শিবসেনা। তাঁদের উদ্দেশে বুধবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়ে দিলেন, ‘শিবসেনার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের তামাশা বন্ধ করা উচিত।’ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেন, ”আজান’ নিয়েও রাজনীতি করছেন মহারাষ্ট্রের বিজেপি নেতারা। এমনকি প্রধানমন্ত্রীও বলেছিলেন, করোনা-পরিস্থিতিতে ধর্মীয় স্থানে অতিরিক্ত ভিড় করা ঠিক নয়। যাঁরা বলছেন শিবসেনা হিন্দুত্ব ত্যাগ করেছে, তাঁদের ‘তামাশা’ বন্ধ করা উচিত। বেকারত্ব, জিডিপি প্রভৃতি বিষয়ে কথা বলা উচিত তাঁদের।” 

মুম্বই সফরে গিয়ে মঙ্গলবার অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বৈঠক করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অক্ষয়ের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে এনে, যোগীকে খোঁচা দিয়ে শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, ‘অন্য কোনও স্থানে মুম্বইয়ের ফিল্ম সিটি নিয়ে যাওয়া এতটা সহজ নয়। দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিও অনেক বড়, পশ্চিমবঙ্গ এবং পঞ্জাবেও ফিল্ম সিটি রয়েছে। যোগীজি কী সেখানেও যাবেন এবং ডিরেক্টর ও অভিনেতাদের সঙ্গে কথা বলবেন, নাকি শুধুমাত্র মুম্বইয়ে এমনটা করবেন?

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top