News Flash

  • Home
  • Uncategorized
  • হদিশ নেই লিটন নাথের,আতঙ্কে জুবুথুবু দামছড়া, দফায় দফায় হচ্ছে বৈঠক
Image

হদিশ নেই লিটন নাথের,আতঙ্কে জুবুথুবু দামছড়া, দফায় দফায় হচ্ছে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ অপহরণের চারদিন অতিক্রান্ত হওয়ার পরও তাকে খুঁজে না পাওয়ায় এবং লিটন দেবনাথের মৃতদেহ পাওয়া গেছে বলে গুজবে দামছড়ার বাজার বার মঙ্গলবার বিশাল আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ জানা গেছে ৩০ শতাংশ ব্যবসায়ীই আজ বাজারে আসেনি৷ সন্ধ্যা নামার আগেই বাজার প্রায় ফাঁকা হয়ে যায়৷ সবাই আতঙ্কে নিজেদেরকে নিজনিজ ঘরে আবদ্ধ করে ফেলে৷


আবার কেউ কেউ নিজ বাড়ি ছেড়ে পাড়ার কারোর বাড়িতে আশ্রয় নিয়েছে৷ অর্থাৎ গুজবকে কেন্দ্র করে দামছড়া ব্লকের ১৩টি এডিসি ভিলেজেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ এলাকার বিধায়ক বনয় ভূষণ দাসও এলাকা পরিদর্শন করেন৷ লিটন দেবনাথের পরিবারের সাথে তাদের বাড়িতে গিয়েই মিলিত হন৷ দামছড়াতে বিএসি চেয়ারম্যান উপেন্দ্র রিয়াং, ব্লক আধিকারিক পিযুষ দেব, দামছড়া থানার ওসি অমল দেববর্মা এবং এলাকার বিশিষ্টজন৷ জাতি-উপজাতিদেরকে নিয়ে বিধায়ক এক সভা করেন৷ ওসি অমল দেববর্মা তল্লাসীর অগ্রগতি তুলে ধরেন৷
অমলবাবু জানান, পুলিশ আশাবাদি কারণ ইতিমধ্যেই কিছু ক্লু পুলিশের হাতে এসে পৌঁছেছে৷ গতকাল রাতে সন্দেহজনক তিনজনকে ডেকে এনে জিজ্ঞেসাবাদ করা হয়েছে৷ এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়৷ আগে দামছড়া শান্তিপূর্ণ ছিল৷ পরবর্তীতে দামছড়াতে শান্তিপূর্ণ রাখতে ১৩টি ভিলেজের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটা ত্রিস্তরীয় কমিটি গঠন করা হবে৷ সন্ধ্যায় বিজেপি দলের পক্ষ থেকে বিজেপি-র উত্তর জেলা এসটি মোর্চার চেয়ারম্যান শচীন লড়াই চৌধুরী এবং স্থানীয় শাসকদলীয় নেতা পার্থ দেবের নেতৃত্বে লিটন দেবনাথের বাড়িতে গিয়ে চাল, ডাল, কম্বল, শীতবস্ত্র-সহ ত্রাণ দিয়ে আসা হয়৷ পুলিশ দিনরাত তল্লাসী অভিযান চালিয়ে যাচ্ছে৷ তবে ২০১৯-এর জুলাই মাসে বনসুলে মৃতদেহ পাওয়া৷

হাতির মাহুতের নির্মমভাবে হত্যা কান্ড সংগঠিত করা, রমেন্দ্র সিন্হার মৃতদেহ উদ্ধার, ইদানিং লিটন দেবনাথ অপহরণ, পরপর চারটি ঘটনা দামছড়াবাসীকে আতঙ্কের গহ্বরে নিয়ে গেছে৷ এই চারটি ঘটনাই সমগ্র ত্রিপুরা রাজ্যে তোলপাড় করেছে৷ তবে লিটন দেবনাথ অপহরণের পেছনে কোন বড় উগ্রবাদি গোষ্ঠী জড়িত আছে বলে স্থানীয়রা জানতে নারাজ৷ কারণ লিটন দেবনাথ বিভিন্ন সময়ে ড্রাগসের কারবারের সাথে জড়িত আছে বলে স্থানীয়রা জানিয়েছে৷


ড্রাগস্ সংক্রান্ত লেনদেন থেকেও এই অপহরণ সংগঠিত হয়েছে বলে বিজ্ঞজনদের মতামত৷ তা না হলে ২০২০-এ মাত্র দেড় লক্ষ টাকা মুক্তিপণ একেবারেই বেমানান৷ দামছড়াতে ২০০৭ সালে সূর্যরাম রিয়াং-এর নেতৃত্বে বিএনএলএফ সক্রিয় হয়ে উঠেছিল৷ আসামের মেখলীছড়া থেকে তখন দুইজনকে অপহরণ করেছিল তারা৷ তারপর থেকেই দামছড়ার পরিস্থিতি শান্ত হতে শুরু করে৷ তারাও সময়ের বিবর্তনে হারিয়ে যায়৷ তাই কোন গোষ্ঠীর কাজ না বলেই বিশেষজ্ঞরা বলছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top