News Flash

  • Home
  • Uncategorized
  • একাধিক দাবীতে পথ অবরোধ আন্দোলনে নামল ছাত্রছাত্রীরা
Image

একাধিক দাবীতে পথ অবরোধ আন্দোলনে নামল ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১ ডিসেম্বর৷৷ একাধিক দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে তৈই চাকমা গিরীশ চন্দ্র কারবারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাস্তা অবরোধ সংগঠিত করে৷ এই দিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তার তৈই চাকমা-রতন নগর চৌমনিতে রাস্তা অবরোধে বসে৷ তাদের দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল গিরীশ চন্দ্র কারবারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে৷


বিদ্যালয়ে যতক্ষণ না পর্যন্ত প্রধান শিক্ষক নিয়োগ করা হচ্ছে না এর আগ পর্যন্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরজিৎ দাসের বদলির আদেশ বাতিল করতে হবে৷ বিদ্যালয়ে অর্থনীতি, বিজ্ঞান, ইংরেজি, অংক শিক্ষক নিয়োগ করতে হবে৷ ক্রীয়া শিক্ষক, বিদ্যালয়ের চারিদিকে বাউন্ডারি ওয়াল,পানীয় জলের সুব্যবস্থা সহ বিদ্যালয়ে প্রয়োজনীয় আসবাব দ্রব্যাদির দাবিতে এই দিন সকাল ছয়টা থেকে ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ সংগঠিত করে৷ রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রইস্যাবাড়ি থানার পুলিশ৷

সবচেয়ে অবাক করার বিষয় হল সকাল ছয়টা নাগাদ ছাত্র ছাত্রীরা পড়াশোনা বিষয়ক তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাস্তা অবরোধ সংগঠিত করলেও সকাল এগারোটার পর ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকদের ছুটে যেতে দেখা যায়৷ সেখানে আধিকারিকদের মধ্যে ছুটে যান গন্ডাছড়া মহকুমা শাসক অফিসের ডিসিএম, রইস্যাবাড়ি ব্লকের বিডিও সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা৷ ছাত্র ছাত্রীদের দাবি গুলো আধিকারিকরা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷


এতে করেও আধিকারিকরা ছাত্র-ছাত্রীদের সন্তুষ্ট করতে পারেন নি৷ পরে বাধ্য হয়ে আধিকারিকরা লিখিত ভাবে দাবি পূরণের আশ্বাস দিলে দুপুর বারোটায় অবরোধ মুক্ত হয়৷ এই দিনের রাস্তা অবরোধের ফলে বিএসএফের গাড়ি, বিয়ের গাড়ি সহ রাস্তার দুই দিকে অসংখ্য যানবাহন আটকিয়ে পড়ে যাত্রী দুভর্োগ চরম আকার ধারন করে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top