News Flash

  • Home
  • Uncategorized
  • মাদক কান্ডে জামিন পেলেন রিয়া চক্রবর্তীর ভাই
Image

মাদক কান্ডে জামিন পেলেন রিয়া চক্রবর্তীর ভাই

মুম্বই, ২ ডিসেম্বর (হি. স.): মাদক কাণ্ডে জামিন পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী। বুধবার মুম্বইয়ের বিশেষ নারকটিক আদালত অভিনেত্রীর ভাইয়ের জামিন মঞ্জুর করে। সম্প্রতি এই বিশেষ আদালতের কাছে নিজের জন্য জামিনের আর্জি রেখেছিলেন সৌভিক। নিজের জন্য জামিনের আবেদনে আদালতকে উদ্দেশ্য করে সৌভিক লিখেছিলেন, এই মামলার তথ্য এবং পরিস্থিতি কোন বাণিজ্যিক পরিমাণের অভিযোগ আবেদনকারীর বিরুদ্ধে নেই। তার কাছ থেকে বিপুল পরিমানের মাদক উদ্ধার হয়নি। সামান্য পরিমাণ মাদক নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ফলে এনডিপিএস ১৯৮৫ সালের ৩৭ নম্বর ধারা আবেদনকারীর ওপর বলবৎ করা যাবে না। এই মামলায় যতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বয়ান থেকে স্পষ্ট যে আবেদনকারী মাদকচক্রকে আর্থিক ভাবে সাহায্য করেনি এবং কোন প্রকারের মাদক পাচারে নিজেকে জড়ায়নি। 


উল্লেখ  করা যেতে পারে সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর তদন্তকারী আধিকারিকরা এই মৃত্যুর সঙ্গে মাদকের সংস্পর্শ খুঁজে পায়। ফলে তদন্তে নামে ন্যাশনাল নারকটিকস কন্ট্রোল বুরো। তদন্তে নেমে তারা রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিককে গ্রেফতার করে। রিয়া চক্রবর্তী আগেই ছাড়া পেয়ে ছিল। এবার সৌভিকও জামিনে পেল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top