News Flash

  • Home
  • Uncategorized
  • তিন দফা দাবীতে আগরতলায় বাম ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ মিছিল
Image

তিন দফা দাবীতে আগরতলায় বাম ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ তিন দফা দাবিতে বাম ছাত্র সংগঠন রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে৷ ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ মেলার মাঠ থেকে মিছিল শুরু করে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মেলার মাঠে গিয়ে মিলিত হয়৷ সেখানে পথসভা অনুষ্ঠিত হয়৷


পথসভায় বক্তব্য রাখেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন সহ অন্যান্য নেতৃবৃন্দ৷যে তিন দফা দাবিতে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় সেই তাফিকুল বিশ্লেষণ করে বিস্তারিত বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক৷ দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ডিগ্রী কলেজ গুলোতে ভর্তি সমস্যা সমাধান করা, ত্রিপুরা মেডিকেল কলেজে ভর্তির ফি প্রত্যাহার করা এবং ছাত্রছাত্রীদের মধ্যে সময়মতো স্টাইপেন্ডের টাকা মিটিয়ে দেওয়া প্রভৃতি৷


বক্তব্য রাখতে গিয়ে এসএফআই রাজ্য সম্পাদক বলেন রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে ছাত্রসমাজ নানা সমস্যার সম্মুখীন৷এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী এখনো পর্যন্ত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়নি৷যারা এখনো কলেজে ভর্তি হতে পারেনি তাদের প্রত্যেককে কলেজে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দিতে উচ্চশিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি৷


রাজ্য সম্পাদক অভিযোগ করেছেন ত্রিপুরা মেডিকেল কলেজে ৩২লক্ষ টাকা খরচ বৃদ্ধি করা হয়েছে৷ তাতে মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রী এবং অভিভাবকরা চরম সমস্যার সম্মুখীন হয়েছেন৷অবিলম্বে ত্রিপুরা মেডিকেল কলেজে ভর্তির ফি প্রত্যাহার করে নিতে তিনি জোরালো দাবি জানিয়েছেন৷এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ছাত্র সংগঠন এবং টিএসইউ বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top