News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে মহিলাদের ওপর অত্যাচার বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বিগ্ন প্রিয়াঙ্কা গান্ধী বডরা
Image

উত্তরপ্রদেশে মহিলাদের ওপর অত্যাচার বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বিগ্ন প্রিয়াঙ্কা গান্ধী বডরা

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি. স.) : বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মহিলাদের ওপর বেড়ে চলা অপরাধ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বডরা। মহিলাদের ওপর নির্যাতন রুখতে পুরোপুরি ব্যর্থ রাজ্য প্রশাসন বলে বুধবার দাবি করেন প্রিয়াঙ্কা। 

সংবাদপত্রেে প্রকাশিত একটি রিপোর্টের ওপর ভিত্তি করে প্রিয়াঙ্কা বুধবার নিজের টুইট বার্তায় লিখেছেন, দ্বিচারিতা এবং মিথ্যা সর্বত্র প্রচার করা যখন কোনো সরকারের লক্ষ্য হয়ে দাঁড়ায়। তখন মিশনগুলো ব্যর্থ হতে থাকে। বিজেপি সরকারের মিশন শক্তি প্রকল্প ব্যর্থ হয়েছে। রাজ্যে মহিলাদের ওপর অপরাধ রুখতে ব্যর্থ হয়েছে এই প্রকল্প। 

উল্লেখখ করা যেতে পারে ২৩ অক্টোবর একটি রিপোর্টে জানা যায় উত্তর প্রদেশের ভাদোহি জেলায় এক বছর ২১ মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়।ঘটনা ঘটার একমাস পর পুলিশ মামলা নথিভুক্ত করে পাঁচ জনকে আটক করে। পুলিশের কেন এতটা সময় লাগলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা। প্রসঙ্গত রাজ্যজুড়ে মহিলাদের ওপর নির্যাতন কমাতে ১৭ অক্টোবর মিশন শক্তি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top