News Flash

  • Home
  • Uncategorized
  • ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুরেভি, চূড়ান্ত প্রস্তুতি এনডিআরএফ-এর
Image

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুরেভি, চূড়ান্ত প্রস্তুতি এনডিআরএফ-এর

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুরেভি’। আগামী ৪ ডিসেম্বর (শুক্রবার) সকালে তামিলনাড়ুর দক্ষিণে কন্যাকুমারী এবং পামবানের মাঝে স্থলভাগ থেকে বয়ে যাবে ‘বুরেভি’। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। ইতিমধ্যেই তুরুনেলভেলিতে পৌঁছে গিয়েছে এনডিআরএফ-এর তিনটি টিম। থোথুকুড়িতে পৌঁছে গিয়েছে এনডিআরএফ-এর দু’টি। ঘূর্ণিঝড় আছড়ে পড়বে এমন জায়গা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, বুধবার সন্ধ্যায় অথবা রাতে শ্রীলঙ্কা উপকূল (ত্রিঙ্কোমালি এলাকা) থেকে বয়ে যাবে ঘূর্ণিঝড় ‘বুরেভি’। ৪ ডিসেম্বর সকালে তামিলনাড়ুর দক্ষিণে কন্যাকুমারী এবং পামবানের মাঝে স্থলভাগ থেকে বয়ে যাবে ‘বুরেভি’। ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ ডিসেম্বর পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণ তামিলনাড়ুতে এবং দক্ষিণ কেরলে। ২-৫ ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top