News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্র সংগঠনের চাপে অরুণাচলে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী প্রত্যাহার বিজেপির
Image

ছাত্র সংগঠনের চাপে অরুণাচলে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী প্রত্যাহার বিজেপির

ইটানগর, ২ ডিসেম্বর (হি.স.) : অবশেষে সিদ্ধান্ত থেকে সরে আসল বিজেপি। এএপিএসইউ-এর চাপে অরুণাচল প্রদেশে পঞ্চায়েত নির্বাচনে বিজয়নগরে জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী প্রত্যাহার করেছে শাসক দল। অ-ভূমিপুত্র তথা অ-জনজাতি প্রার্থী নিয়ে আপত্তির জেরে এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ওই কেন্দ্রে বিজেপি গোর্খা সম্প্রদায়ের প্রার্থীকে দাঁড় করিয়েছিল। 

পঞ্চায়েত নির্বাচনে কথিত অ-ভূমিপুত্র প্রার্থীকে টিকিট দেওয়ার তীব্র বিরোধিতা করে বিজেপি পরিচালিত রাজ্য সরকারকে সতর্ক করেছিল অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন (এএপিএসইউ)। ছাত্র সংগঠন হুঁশিয়ারি দিয়ে বলেছিল, অরুণাচলিদের অনুভূতি নিয়ে রাজনৈতিক দল খেলা বন্ধ করুক।

অরুণাচলের খাদ্য ও জনসম্ভরণ মন্ত্রী কামলুং মস্যাং এ-বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ১৯৭৬ সাল থেকে গোর্খা সম্প্রদায়ের নাগরিকদের নির্বাচনে প্রার্থী হিসেবে বাছাই করা হচ্ছে। তাঁর দাবি, গোর্খা সম্প্রদায়ের প্রার্থীরা প্রতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, ১৯৭৬ সালে লালবিল গুরুং মাজগাঁও কেন্দ্র থেকে অঞ্চল সমিতি সদস্যা পদে বিজয়ী হয়েছিলেন। তিনি গোর্খা সম্প্রদায়ের ছিলেন। এছাড়া গান্ধীগ্রাম, আপুসিমি ইয়োবিন থেকে গোর্খা সম্প্রদায়ের প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।

এএপিএসইউ-এর চাপে বিজেপি তাদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। বিজেপি প্রদেশ সভাপতি বিয়ুরাম ওয়াহ্গে চাংলাং জেলার রিটার্নিং অফিসারকে এক চিঠি পাঠিয়ে জানিয়েছেন, ১৪/৮ বিজয়নগর জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীর নাম প্রত্যাহার করা হচ্ছে এবং প্রার্থীর নাম বাতিল বলে গণ্য করা হবে। সাথে তিনি আরও অনুরোধ করেছেন, ওই কেন্দ্রে কোনও বিজেপি প্রার্থীকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন নেই। 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top