News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে
Image

নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার রামনগর ৮ নম্বর রোডে গাংগাইল এলাকায় এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করেছে গৃহশিক্ষক৷অভিযুক্ত গৃহশিক্ষকের নাম ইন্দ্রজিৎ ঘোষ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


এ ব্যাপারে নাবালিকার পরিবারের তরফ থেকে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষককে খুঁজছে৷ সে পলাতক বলে জানা গেছে৷ঘটনার বিবরণ দিয়ে ধর্ষিতার মা জানিয়েছেন গত তিন মাস ধরে তার নাবালিকা কন্যা গৃহশিক্ষক ইন্দ্রজিৎ ঘোষ এর বাড়িতে গিয়ে পড়তো৷এই সময়ের মধ্যে বেশ কয়েকদিন সে নাবালিকা কন্যাকে ধর্ষণ করে বলে তিনি জানান৷ মেয়েটিকে তার মা-বাবার কাছে বিষয়টি জানায়নি৷

শেষ পর্যন্ত নাবালিকা কন্যাটি যখন অসুস্থতা বোধ করে তখন বিষয়টি তার মাকে খুলে বলে৷ ধর্ষিতা নাবালিকা কন্যাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার এর জন্য তৎপরতা অব্যাহত রেখেছে৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷অভিযুক্ত গৃহশিক্ষকের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top