News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারতীয় নৌ-বাহিনী
Image

ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারতীয় নৌ-বাহিনী

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি. স.): যুদ্ধজাহাজ ধ্বংসকারী অ্যান্টি-শিপ সুপারসনিক ক্রুজ ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করল ভারতীয় নৌ-বাহিনী। বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের আইএনএস রণবিজয় যুদ্ধজাহাজ থেকে অ্যান্টি-শিপ সুপারসনিক ক্রুজ ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে অনেক দূরে থাকা লক্ষ্য বস্তুর ওপর সাফল্যের সঙ্গে আঘাত হানা হয়।


উল্লেখখ করা যেতে পারে, পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের পর থেকে বিগত দুই মাস ধরে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও উৎপাদন বাড়িয়ে দিয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন কেন্দ্র ডিআরডিও। গত ২৪ নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলক ভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। উৎক্ষেপণ সফল হয়েছিল বলে জানা গিয়েছিল। এই ধরনের ক্ষেপণাস্ত্র ডুবোজাহাজ, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং ভূমি থেকে উৎক্ষেপণ করা যায়। ব্রাহ্মসের হাইপারসনিক সংস্করণ ব্রাহ্মস ২ তৈরি করছে ডিআরডিও।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top