News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য দফতরের অনুমতি মিলেনি ১ ডিসেম্বর থেকে রাজ্যে খুলছে না বিদ্যালয়-কলেজ
Image

স্বাস্থ্য দফতরের অনুমতি মিলেনি ১ ডিসেম্বর থেকে রাজ্যে খুলছে না বিদ্যালয়-কলেজ

আগরতলা, ৩০ নভেম্বর (হি.স.)৷৷ স্বাস্থ্য দফতরের অনুমতি মিলেনি৷ তাই আপাতত ১ ডিসেম্বর থেকে দশম ও দ্বাদশ ও সমস্ত সরকারি কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হচ্ছে না৷ তবে শিক্ষক-শিক্ষিকাদের ১০০ শতাংশ উপস্থিতির নির্দেশিকা জারি হয়েছে৷


গত ২৬ নভেম্বর শিক্ষা দফতর এবং উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে ১ ডিসেম্বর থেকে সুকল-কলেজ চালু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল৷ অবশ্য স্বাস্থ্য দফতরের অনুমতি সাপেক্ষে ওই সিদ্ধান্ত কার্যকর হবে বলে স্থির হয়েছিল৷ সে মোতাবেক শিক্ষা দফতর আজ সোমবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে৷ কিন্তু শেষ মুহূর্তে স্বাস্থ্য দফতরের অনুমতি মিলেনি, তাই আপাতত ওই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে৷

সূত্রের দাবি, পরিস্থিতি পর্যালোচনা করে খুব শীঘ্রই পরবর্তী তারিখ ঘোষণা করা হবে৷ এ-ক্ষেত্রে স্বাস্থ্য দফতরের অনুমতি হলে তবেই সুকল-কলেজে পঠন-পাঠন শুরু করা হবে৷ কারণ, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা ত্রিপুরা সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে স্থান পেয়েছে৷
তবে ছাত্রছাত্রীদের সুকল-কলেজে হাজির হওয়ার বিষয়ে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হলেও শিক্ষক-শিক্ষিকা এবং অধ্যাপক-অধ্যাপিকাদের উপস্থিতি ১০০ শতাংশ বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ পাশাপাশি অনলাইন ক্লাস যথারীতি চালু থাকবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top