News Flash

  • Home
  • Uncategorized
  • গণধরনা আন্দোলনে নামছে চটকল শ্রমিক ইউনিয়ন
Image

গণধরনা আন্দোলনে নামছে চটকল শ্রমিক ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আগামী ১৫ ডিসেম্বর জুট মিলের প্রধান ফটকের সামনে দুই ঘণ্টার গণধরনা আন্দোলন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ সোমবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷
সাংবাদিক সম্মেলনে তারা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত৷ দায়িত্বগ্রহণের ৩২ মাস সময়ের মধ্যে একটি বারও তিনি জুটমিল পরিদর্শন করতে আসেন নি৷

জুট মিলের বিভিন্ন সমস্যা সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন সময়ে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ কিন্তু এইসব বিষয়ে প্রয়োজনীয় কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি৷করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে তারা গত বেশ কিছুদিন ধরেই আন্দোলন থেকে বিরত রয়েছেন৷
বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তারা আগামী ১৫ ডিসেম্বর জুটমিলের মূল ফটকের সামনে দুই ঘণ্টার প্রতীকী গণনা সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন৷ প্রতীকী গণনা আন্দোলনের পরও যদি রাজ্য সরকার জুটমিল কর্মচারীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে জানানো হয়৷


তারা শ্রমিক স্বার্থ পরিপন্থী বিভিন্ন মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন৷এদিন গণ ধরনা আন্দোলন শেষে সংগঠনের এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ ও স্মারকলিপি প্রদান করবেন বলেও তারা জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top