News Flash

  • Home
  • Uncategorized
  • পুনর্বাসন প্রক্রিয়ায় রাজ্য সরকারের পদক্ষেপে সন্তুষ্ট ব্রু শরণার্থীরা
Image

পুনর্বাসন প্রক্রিয়ায় রাজ্য সরকারের পদক্ষেপে সন্তুষ্ট ব্রু শরণার্থীরা

আগরতলা, ৩০ নভেম্বর (হি.স.)৷৷ ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে সমস্যা সমাধানের দিকেই এগিয়েছে৷ ত্রিপুরা সরকারের বাছাই করা স্থানেই ব্রু-রা পুনর্বাসনে সম্মতি জানিয়েছেন৷ তবে, পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত শুরু হোক, চাইছেন তাঁরা৷ ত্রিপুরা সরকার তাঁদের প্রতি সহানুভূতিশীল এবং কয়েকটি স্থানে পুনর্বাসন নিয়ে কেন্দ্রের অনুমতি মিলতেই শুরু হবে প্রক্রিয়া, আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে ব্রু শরণার্থী নেতাদের আশ্বস্ত করেছেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷


ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার পৌরোহিত্যে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, রাজস্ব সচিব তনুশ্রী দেববর্মা, ওএসডি ড় মানস দেব, ব্রু শরণার্থী সংগঠনের প্রতিনিধি এ মাইবুঙ্গা, ব্রুনো মসা, ফিলিপ আপেটো, বিপিন কুমার মসা, উত্তম কুমার আপেটো, লালফামকিমা আপেটো এবং তিপ্রা সংগঠনের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷


বৈঠক শেষে প্রদ্যুৎ কিশোর জানিয়েছেন, ত্রিপুরা সরকারের কাছে প্রতিশ্রুতি পূরণে দ্রুত উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে৷ কারণ, চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর অনেক সময় অতিবাহিত হয়ে গেছে৷ পাশাপাশি, পানিসাগরে ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার পরিবারকে সহায়তা ও তাঁর হত্যার ঘটনায় বিচারের দাবি জানানো হয়েছে৷
এদিকে, আজকের বৈঠকে আলোচনায় খুবই সন্তোষ প্রকাশ করেছেন ব্রু শরণার্থী সংগঠনের প্রতিনিধি ব্রুনো মসা৷ তিনি বলেন, ত্রিপুরা সরকারের কাছে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া চালু করার অনুরোধ জানানো হয়েছে৷ এ-ক্ষেত্রে ঘর নির্মাণে এখনই উদ্যোগ নেওয়ার জন্য দাবি রেখেছি৷ তাঁর কথায়, ১৩টি স্থান চিহ্ণিত হয়েছে৷ সেখানে পুনর্বাসনে আমরা সম্মতি দিয়েছি৷
সচিবালয় সূত্রের খবর, আজকের বৈঠকের পরিণামস্বরূপ ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে কোনও জটিলতা বাকি রইল না৷ কারণ, উপ-মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় ব্রু শরণার্থীরাও ত্রিপুরা সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন৷ তবে, চিহ্ণিত স্থানগুলির মধ্যে সংরক্ষিত বনাঞ্চলে পুনর্বাসনের ক্ষেত্রে কেন্দ্রের অনুমতির অপেক্ষায় রয়েছে ত্রিপুরা সরকার৷ এ-বিষয়েও ব্রু শরণার্থী সংগঠনের প্রতিনিধিরা সরকারের সাথে সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top