News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি অভিযানকারী কৃষকদের মুক্তির দাবিতে আগরতলায় বিক্ষোভ এআইকেকেএমএস-এর
Image

দিল্লি অভিযানকারী কৃষকদের মুক্তির দাবিতে আগরতলায় বিক্ষোভ এআইকেকেএমএস-এর

আগরতলা, ৩০ নভেম্বর (হি.স.)৷৷ কৃষি আইন বাতিল এবং দিল্লি অভিযানে আন্দোলনরত কৃষকদের নিঃশর্তে মুক্তির দাবিতে আজ সোমবার আগরতলায় হুঙ্কার দিয়েছে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত-মজদুর সংগঠনের রাজ্য শাখা৷


সংগঠনের ত্রিপুরা ইউনিটের উদ্যোগে আজ আগরতলার সিটি সেন্টারের সামনে এক বিক্ষোভ সভা সংগঠিত হয়৷ এই সভায় বক্তব্য পেশ করেন সংগঠনের রাজ্য ইউনিটের আহ্বায়ক সুব্রত চক্রবর্তী৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কৃষক স্বার্থ বিরোধী তিনটি কৃষি আইন, বিদ্যুৎ আইন (সংশোধনী) বিল-২০২০ সহ বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে এআইকেকেএমএস সহ দেশের বিভিন্ন কৃষক সংগঠনগুলি ঐক্যবদ্ধ হয়ে এআইকেএসসিসি গড়ে তুলেছে৷ এই এআইকেএসসিসি-র উদ্যোগে ২৬ নভেম্বর থেকে কৃষকদের দিল্লি চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে৷


তাঁর কথায়, দিল্লির পার্শবর্তী রাজ্যগুলি থেকে, বিশেষ করে পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের ব্যাপক সংখ্যায় কৃষক এবং দেশের অন্যান্য রাজ্য থেকেও এই দিল্লি চলো অভিযানে কৃষকরা অংশগ্রহণ করেন৷ তিনি বলেন, এই অভিযানের প্রাক্কালে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিশিষ্ট কৃষক নেতাদের গ্রেফতার করে দিল্লি প্রবেশের পথ সিল করে দেওয়া হয়েছে৷ কৃষকরা দিল্লিতে প্রবেশ করতে গেলে জল কামান সহ কৃষকদের উপর পুলিশের ব্যাপক অত্যাচার নেমে আসে৷

তিনি দিল্লিতে প্রবেশকালে কৃষকদের উপর পুলিশের নির্যাতনের তীব্র ধিক্কার জানান৷ পাশাপাশি দাবি তুলেন, অবিলম্বে হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে গ্রেফতার হওয়া সকল কৃষক নেতাদের বিনা শর্তে মুক্তি দিতে হবে৷ কৃষক স্বার্থ বিরাধী তিনটি কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে৷ বিদ্যুৎ আইন (সংশোধনী) বিল-২০২০ বাতিল সহ কৃষকের উৎপাদিত ফসল সরকারকেই কিনতে হবে৷ অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন, হুঁশিয়ারি দেন সুব্রত চক্রবর্তী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top