News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড টিকার অগ্রগতি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা
Image

কোভিড টিকার অগ্রগতি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): করোনাভাইরাসের প্রকোপ নিয়ে প্রধানমন্ত্রী এতটাই উদ্বিগ্ন যে, গত শনিবার তিন শহরে (আহমেদাবাদ, হায়দরাবাদ ও পুণে) গিয়ে তিন সংস্থার করোনা টিকার অগ্রগতি সশরীরে পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী। এ বার দেশে করোনা-টিকা প্রস্তুতকারী আরও তিনটি সংস্থার সঙ্গে সোমবার ভার্চুয়াল বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার পুণের জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস এবং হায়দরাবাদের দুই সংস্থা বায়োলজিক্যাল ই লিমিটেড এবং ডক্টর রেড্ডিজ ল্যাবের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে টিকার অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।


পরে প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) জানিয়েছে, টিকা তৈরিতে যে ভাবে ঝাঁপিয়ে পড়েছেন তিন সংস্থার বিজ্ঞানীরা, তাতে মুগ্ধ প্রধানমন্ত্রী। অন্য দিকে তিন সংস্থার কাছে টিকা দেওয়ার পুরো ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শও প্রধানমন্ত্রী চেয়েছেন বলে পিএমও জানিয়েছে। তিন সংস্থার বিজ্ঞানীদের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি তাদের পরামর্শও চেয়েছেন তিনি। পাশাপাশি এই তিন সংস্থার টিকা প্রস্তুতির অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top