News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি কুর্তা পরেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
Image

ত্রিপুরার স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি কুর্তা পরেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৯ নভেম্বর (হি.স.)৷৷ ভোকাল ফর লোক্যাল মন্ত্রে অনুপ্রাণিত হয়ে ত্রিপুরার স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি কুর্তা পরলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ওই কুর্তা পরেই তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার স্বনির্ভর গোষ্ঠীর মা-বোনেদের হাতে তৈরি কাপড় থেকে প্রস্তুতকৃত এই কুর্তা পরিধান করে আমি অত্যন্ত গর্বিত অনুভব করছি৷ আমি অত্যন্ত খুশি যে, রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মা-বোনেরা অত্যন্ত স্বল্প মূল্যে খুবই উতৃবষ্ট মানের হ্যান্ডলুম কাপড় তৈরি করছেন যা দেখে আমি অভিভূত৷ অন্যান্য কাপড়ের তুলনায় গুণগত ভাবে আমাদের মা-বোনেদের তৈরি কাপড় কোনও অংশেই পিছিয়ে নেই৷

তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছেন ভোকাল ফর লোক্যাল৷ অর্থাৎ স্থানীয় পণ্যের প্রতি সমর্থন প্রদর্শন৷ কোভিডের এই সংকট মুহূর্ত আমাদের সামনে আত্মনির্ভর হওয়ার দিগন্ত খুলে দিয়েছে৷ তিনি রাজ্যবাসীর কাছে আবেদন জানান, এই সময়ে আমাদের প্রত্যেকের উচিত স্থানীয় অর্থনীতির বিকাশে ভূমিকা নেওয়া৷ স্থানীয় পণ্য কিনুন এবং ব্যবহার করুন৷ রাজ্য সরকার আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার পথে অগ্রসর হচ্ছে৷ রাজ্যবাসীর সার্বিক অংশগ্রহণে সেই লক্ষ্য পূরণ হবেই৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top