News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় পঞ্চাশোর্ধ মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক
Image

কদমতলায় পঞ্চাশোর্ধ মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৯ নভেম্বর৷৷ রাতে বাড়ি পৌঁছে দেবার বাহানায় মাঝরাস্তায় ধর্ষণ পঞ্চাশোর্ধ মহিলাকে৷পুলিশ অভিযুক্ত ধর্ষণকারী দেবু তাঁতিকে (৩৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ জঘন্যতম ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন সরলা এলাকায়৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত সরলা গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের হরিনাছড়ার বাসিন্দা দেবু তাঁতী (৩৫) পিতা বমরু তাঁতী৷ নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীর শারীরিক চিকিৎসার জন্য গতকাল সন্ধ্যাবেলা গ্রাম্য ধাত্রীকে খবর দেয়৷ পঞ্চাশোর্ধ বিধবা গ্রাম্য ধাত্রী দেবু তাঁতীর অন্তঃসত্ত্বা স্ত্রীর শারীরিক অবনতির খবর পেয়ে গতকাল সন্ধ্যা বেলাই তার বাড়িতে যান৷ দেবুর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা করতে রাত প্রায় ৯ টা বেজে যায়৷ তখন লম্পট দেবু তাঁতী ধাত্রীকে তার বাড়িতে পৌঁছে দেবে বলে বাড়ি থেকে বের হয়৷ বাড়ি থেকে কিছুটা দূর আসার পর সরলা এলাকা সংলগ্ণ নির্জন স্থানে একাকিত্বের সুযোগ নিয়ে পঞ্চাশোর্ধ বিধবা ধাত্রীকে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ৷


ধর্ষিতা ধাত্রী ও তার পরিবারের অভিযোগ, সরলা এলাকায় আসার পর দেবু তাঁতী বিধবা ধাত্রীকে মুখে চাপা দিয়ে বলপূর্বক রাস্তার পাশে একটি জঙ্গলে নিয়ে গিয়ে নির্মমভাবে ধর্ষণ চালায়৷ আর শারীরিক অত্যাচারে পঞ্চাশোর্ধ বিধবা মহিলা অজ্ঞান হয়ে পড়ে৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘটনাস্থল থেকে ধর্ষণকারী দেবু পালিয়ে যায়৷ রাত আনুমানিক একটা নাগাদ ধর্ষিতা মহিলার জ্ঞান ফিরে৷ তারপর সেখান থেকে কোন ভাবে নিজ বাড়িতে এসে ডাকাডাকি করলে পরিবারের লোকজন ও আশপাশের লোকজন ছুটে আসেন৷পরিবার ও আশপাশের লোকজনদের সবিস্তারে ঘটনাটি জানায় পঞ্চাশোর্ধ ধর্ষিতা বিধবা মহিলা৷ এই ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে কদমতলা থানায় একটি ধর্ষণের মামলা রুজু করে ধর্ষিতা৷ কদমতলা থানার পুলিশ সুুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে দেয়৷ অবশেষে আজ বিকালে সরলা এলাকা থেকে অভিযুক্ত ধর্ষণকারী দেবু তাঁতীকে জালে তুলতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ৷


এদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, এই জঘন্যতম ধর্ষণকাণ্ড সংগঠিত করার পর অভিযুক্ত দেবু তাঁতী গা ঢাকা দিয়েছিলো৷ অবশেষে সরলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত ধর্ষণকারীকে তুলেছে পুলিশ৷ ওসি আরো জানান, আগামীকাল ধৃত ধর্ষণকারীকে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হবে৷ তবে পঞ্চাশোর্ধ বিধবা মহিলা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ধর্ষণকারীর কঠোরতম শাস্তির দাবী তুলছেন কদমতলা এলাকার সকল স্তরের জনগণ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top