News Flash

  • Home
  • Uncategorized
  • সন্তানদের সঙ্গে নিয়ে জেলা শাসকের অফিসের সামনে ধর্ণা শ্বশুর বাড়িতে নির্যাতিতা দুই গৃহবধূর
Image

সন্তানদের সঙ্গে নিয়ে জেলা শাসকের অফিসের সামনে ধর্ণা শ্বশুর বাড়িতে নির্যাতিতা দুই গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৮ নভেম্বর৷৷ স্বরস্বতী শুক্লা দাস দে ও শুক্লা দে মাঝি শুক্রবার দুপুরে তাদের ছোট ছোট সন্তান নিয়ে সুষ্ঠু বিচারের দাবিতে দক্ষিণ জেলার জেলা কার্যালয়ের সামনে ধর্না দিল শ্বশুর বাড়িতে নির্যাতিতা দুই মহিলা৷ তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আরক্ষা প্রশাসন ও মহিলা কমিশনের দরজা বার বার কড়া নেড়েও বিচার পাননি বিচার পাওয়ার আশায় বাধ্য হয়ে এই ধর্না৷ যদি এখান থেকেও বিচার না পাই আগামী দিন আরো বড়ো ধরনের পদক্ষেপ নেবো৷


মা বাবা অনেক কষ্ট করে আমাদের বিয়ে দিয়েছে৷ স্বামীর ঘরে সুখে সংসার করার জন্য দাবি মোতাবেক পনও দিয়েছে৷ তারপরেও শ্বশুরবাড়িতে আমরা নির্যাতিতা৷ ছোট ছোট সন্তান নিয়ে আমরা দিশেহারা৷ কি করবো বিচারের আশায় এ দরজা ও দরজা ঘুরছি যাতে আমাদের সমস্যা সমাধান হয় কিন্তু আজো হচ্ছে না৷ যাদের বিরুদ্ধে অভিযোগ তুলে লিখিত অভিযোগ জমা দিয়েছি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন৷ আমরা ছোট ছোট সন্তান নিয়ে আইনের দরজায় কড়া নেড়ে চলছি৷ কবে পাবো বিচার , কবে আমরা স্বামীর সাথে সুখের সংসার করবো এই প্রশ্ণ তুলে ধর্না স্থলে কান্নায় ভেঙে পড়ে শ্বশুরবাড়িতে নির্যাতিতা দুই মহিলা৷


শুক্লা দে মাঝি বিকলাঙ্গ গৃহবধূ৷ সাথে রয়েছে একটি কন্যা সন্তান৷ শ্বশুরবাড়ি শান্তি বাজারের বাইখোরা থানাধীন মহুরীপুরের শংকরপুর ভক্তি মায়ের আশ্রম সংলগ্ণ এলাকায়৷ নির্যাতন সহ্য করতে না পেরে বাপের বাড়ি তে আশ্রয় নেয় ছোট কন্যা সন্তানকে নিয়ে৷ স্বামী অমিও মাঝি, শশুর রাখাল মাঝি, শাশুড়ি প্রণতি মাঝি ও ভাসুর সমীর মাঝির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলে বিকলাঙ্গ গৃহবধূ শুক্লা দে (মাঝি) এদের বিরুদ্ধে বাইখোড়া থানাতেও নির্যাতনের অভিযোগ এনে মামলা করে নির্যাতিতা বিকলাঙ্গ গৃহবধূ শুক্লা দে৷ এরপর মহিলা কমিশনের দ্বারস্থ হয়েও কোন কাজ হয় নি৷ নির্যাতিতা দুই বছর আগে মামলা করার পরও পুলিশ কোন পদক্ষেপ গ্রহন করেনি৷ মহিলা কমিশনকে জানিয়েও এই বিকলাঙ্গ গৃহবধূ কোন সুরাহা না পাওয়াতে অবশেষে দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে ধর্না দেয় বিকলাঙ্গ গৃহবধূ শুক্লা দে মাঝি৷


অপর জন সরস্বতী শুক্লা দাস দে৷ বাপের বাড়ি বিলোনিয়া রাজনগর ব্লকের রাঙ্গামুড়া পঞ্চায়েতের বাহাদুর টিলা এলাকায়৷ ২০১২ সালে বিলোনিয়া রাজনগর ব্লকের রাধানগরের জহর টিলার বাসিন্দা খোকন দে এর সাথে বিবাহ হয় সামাজিক রীতিনীতি মেনে৷ কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই স্বামী খোকন দে মারধর শুরু করে এরপর চাপ দিতে থাকে টাকা বাপের বাড়ি থেকে এনে দেওয়ার জন্য৷ এর পর দাবি মোতাবেক কয়েক বার টাকা এনে দিবার পরেও চলে নির্যাতন৷ কয়েক বার সালিশী সভাও হয়৷ এরপরেও সুধরায়নি সরস্বতী শুক্লা দাস দে এর স্বামী খোকন দে৷ ২০১৫ সালে মারধর করে স্বামী খোকন দে স্ত্রী সরস্বতী শুক্লা দাস দেকে ঘর থেকে বের করে দেয়৷ সেই থেকে আজও স্বামীর ঘর ছাড়া৷ অনেক বার প্রশাসনের দরজায় কড়া নেড়ে ও লাভ হয় নি৷ অবশেষে স্বামী খোকন দে , আরেকটি বিয়ে করে৷ স্ত্রী জীবিত থাকাকালীন কি করে খোকন দে বিয়ে করেছে৷ বর্তমানে সরস্বতী শুক্লা দাস দে এর দুইটি পুত্র সন্তান নিয়ে অসহায় অবস্থা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top