News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন কৃষি আইন প্রত্যাহার করা উচিত, দাবি দ্বিগ্বিজয় সিং এর
Image

নতুন কৃষি আইন প্রত্যাহার করা উচিত, দাবি দ্বিগ্বিজয় সিং এর

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি. স.): কৃষক আন্দোলনে উত্তাল দিল্লি সীমান্তবর্তী এলাকা। বিগত কয়েক দিন ধরেই সড়ক পথ অবরুদ্ধ হয়ে রয়েছে দিল্লি-হরিয়ানা, দিল্লি-পঞ্জাবের মধ্যে। এমন পরিস্থিতিতে কেন্দ্রের দিকেই দায় চাপালেন প্রবীণ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং।


রবিবারর নিজের টুইট বার্তায় তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের সঙ্গে আলোচনা করে যদি নতুন আইন প্রণয়ন করতেন তবে এমন পরিস্থিতি তৈরি হতো না। এই নতুন আইন অবিলম্বে প্রত্যাহার করা উচিত। কৃষকদের সঙ্গে আলোচনা করে ফের আইন প্রণয়ন করা উচিত। পরবর্তী ক্ষেত্রে যে আইন তৈরি করা হবে তা সংসদীয় কমিটির কাছে পেশ করতে হবে। উল্লেখ করা যেতে পারে বিক্ষোভরত কৃষকদের তরফ থেকে জানানো হয়েছে নতুন আইনে কোনোটাতেই ফসলের বিক্রির ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য কথাটি উল্লেখ করা নেই। ফলে বিভ্রান্তি দেখা দিয়েছে। অবিলম্বে এক্ষেত্রে নতুন কৃষি আইন বাতিল করতে হবে। বিগত কয়েকদিন ধরে দিল্লিতে প্রবেশ করে বিশাল বিক্ষোভ সমাবেশ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষকরা। এদিন সকালে টুইট করে কৃষকদের সঙ্গে আলোচনার কথা বলেছেন মায়াবতী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top