News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ার বিভিন্ন উন্নয়মূলক কাজের পর্যালোচনা করলেন উপমুখ্যমন্ত্রী
Image

গন্ডাছড়ার বিভিন্ন উন্নয়মূলক কাজের পর্যালোচনা করলেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৮ নভেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় নতুন ব্লক ও পুলিশ স্টেশন নির্মান করার জন্য শনিবার জায়গা পরিদর্শন করেন উপমুখ্যমন্তী যীষ্ণু দেববর্মা৷ এদিন হরিপুর মোটরস্টেন্ড এলাকায় নতুন পুলিশ স্টেশন এবং ডুম্বুর নগর ব্লক কোয়াটার কমপ্লেক্স এলাকায় নতুন ব্লক নির্মানের জায়গা খতিয়ে দেখেন৷

পরিদর্শন কালে ওনার সাথে অন্যান্যদের মধ্যে ছিলেন পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী ত্রিপুরা, এলাকার বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, গন্ডাছড়া মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, ডুম্বুর নগর ব্লক আধিকারিক৷ উল্লেখ্য শুক্রবার গন্ডাছড়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলে ধলাই এবং উত্তর জেলার এসপিরেশন্যাল ব্লকগুলির সামগ্রিক উন্নয়ন কাজের পর্যালোচনা বৈঠকে অংশ গ্রহণ করতে তিনি এই দিন গন্ডাছড়ায় আসেন৷ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান সড়ক, বিদ্যুৎ, পানীয় জল এই তিনটি বিষয় সরকারের বিশেষ অগ্রাধিকারের তালিকায় রয়েছে৷ বর্তমানে সরকার রাজ্যে কৃষকদের স্বার্থে কুসুম প্রকল্পে নলকূপ খনন করার জন্য এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তায় দিচ্ছে বলে তিনি জানান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top