News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, আহত চার
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/উদয়পুর/তেলিয়ামুড়া, ২৮ নভেম্বর৷৷ কুমারঘাটের ধর মার্কেট সংলগ্ণ এলাকায় একটি দ্রুতগামী বোলেরু ভ্যান গাড়ির সঙ্গে টমটমের সংঘর্ষ টমটম চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন টমটমের আরও দুই জনের যাত্রী৷ দুর্ঘটনায় মৃত টমটম চালকের নাম বাসু ঘোষ বাড়ি কুমারঘাটে৷ ঘটনার বিবরণে জানা যায়, টমটমটি যাত্রী নিয়ে যাচ্ছিল৷


কুমারঘাট ধর মার্কেট সংলগ্ণ একটি দ্রুতগামী বোলেরু ভ্যান গাড়ি দ্রুত বেগে এসে টমটমকে ধাক্কা দেয়৷ তাতে টমটম নিয়ে ছিটকে পড়েন চালক সহ যাত্রীরা৷ ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ছুটে আসেন৷ খবর দেওয়া হয়৷ দমকল বাহিনীকে৷ তিনজনকেই উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতদের মধ্যে টমটম চালক বাসু ঘোষের কুমারঘাট হাসপাতালে মৃত্যু হয়৷ অপর দুই জন টমটম যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কুমারঘাট হাসপাতাল থেকে কৈলাসহর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ এদিকে দুর্ঘটনার পরপরই বোলেরু পিকআপ ভ্যান গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ কুমারঘাট থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ খুনি গাড়িটিকে আটক করার জন্য পুলিশের তৎপরতা রয়েছে৷

এদিকে, আবারো যান দুর্ঘটনা উদয়পুরে৷ শনিবারের পরন্ত বিকেলে উদয়পুর রেল স্টেশন সংলগ্ণ এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে বাই সাইকেল চেপে যাওয়ার সময় পেছন থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়৷ এতে গুরুতর আহত হয় হন বাই সাইকেল আরোহী৷ এরপর আহত বাই সাইকেল আরোহীকে ঐ গাড়িটি দিয়েই উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়৷ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যানের ব্যবস্থা না থাকায় মাথায় আঘাত লাগার কারনে সিটিস্ক্যান করার জন্য গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেন মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক৷ এই ঘটনায় রেল স্টেশন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷


অন্যদিকে, চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত ৫ বছরের শিশু৷ বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুরের ওয়াতি লং গ্রামে৷ ঘটনায় জানা যায় আজ দুপুর দুটো নাগাদ এলাকায় একটি বন বুঝাই বুলেরও ম্যাক্স গাড়ি এলাকায় বন খালি করার পর কয়েকজন শিশু মিলে গাড়ির উপরে উঠে যায়৷ তখন গাড়ির চালক গাড়ি চালাতে শুরু করলে অন্যরা গাড়ি থেকে নামতে সক্ষম হলেও পাঁচ বছরের পৃত্তিরাজ জমাতিয়া গাড়ি থেকে নামতে পারেনি৷ তখন গাড়ি সজুড়ে চললে সে গাড়ি থেকে নামতে চেষ্টা করলে ছিটকে পড়ে যায়৷ ঘটনার পর তার মা-বাবাকে খবর দিলে উনারা দৌড়ে এসে শিশুটিকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চলছে তার চিকিৎসা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top