News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইন নিয়ে কেন্দ্রকে ভাবনা চিন্তা করতে বললেন মায়াবতী
Image

কৃষি আইন নিয়ে কেন্দ্রকে ভাবনা চিন্তা করতে বললেন মায়াবতী

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি. স.): নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ অব্যাহত। এবার এই বিষয়ে মুখ খুললেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। কৃষি আইন নিয়ে কেন্দ্রকে পুনর্বিবেচনা করার পরামর্শ দিলেন তিনি।


রবিবাসরীয়় সকালে নিজের টুইট বার্তায় মায়াবতী লিখেছেন, কৃষকরা রেগে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছে। কেন্দ্রের নতুন কৃষি আইন এর বিরুদ্ধে তাদের ক্ষোভ বেড়েই চলেছে। কৃষকদের সম্মতি ছাড়া যে আইন প্রণয়ন করা হয়েছে তা পুনর্বিবেচনা কেন্দ্রের করা উচিত।


 উল্লেখ করা যেতে পারে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের উদ্দেশ্যে রাজধানী দিল্লিতে প্রবেশের জন্য মরিয়া হয়ে উঠেছে কৃষকরা। হরিয়ানা, পঞ্জাব এবং উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চল থেকে দলে দলে কৃষকরা দিল্লিতে প্রবেশের চেষ্টা চালিয়ে গিয়েছে। পুলিশের বাধায় জাতীয় সড়কে বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছে কৃষকরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top