News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের বিক্ষোভ অব্যাহত দিল্লি সীমান্তে

কৃষকদের বিক্ষোভ অব্যাহত দিল্লি সীমান্তে

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি. স.): নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ অব্যাহত। রবিবার দিল্লি-গাজিয়াবাদ সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভরত কৃষকদের ভিড় ছিল দেখার মতো। ভারতীয় কিষান ইউনিয়নের নেতৃত্বে বিক্ষোভ দেখায় কৃষকরা। কথা ছিল দিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশ করবে কৃষকরা। কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে বলে দেওয়া হয় শহরতলির বুরারই এলাকার নিরনকারি সমগম ময়দানে বিক্ষোভ দেখাতে হবে। এর বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকিয়াত জানিয়েছিলেন, বিক্ষোভ প্রদর্শন করার কথা ছিল রামলীলা ময়দানে। তবে এখন কেন অন্যত্র যেতে বলা হচ্ছে?


উল্লেখ করা যেতে পারে এর আগে বিক্ষুব্ধ কৃষকদের শান্ত করার জন্য উঠেপড়ে লাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বিক্ষুব্ধ কৃষকদের উদ্দেশ্যে বৈঠকে বসার আহ্বান করেছেন। ৩ ডিসেম্বর বৈঠকের দিন ধার্য করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তিনি বিক্ষুব্ধ কৃষকদের নিরনকারি সমগম ময়দানে যাওয়ার অনুরোধ করেছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top