News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকার বিয়ে ভাঙল চাইল্ড লাইন
Image

নাবালিকার বিয়ে ভাঙল চাইল্ড লাইন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ভাটি অভয়নগর ঋষি কলোনিতে ১৪ বছরের নাবালিকার বিয়ে ভেস্তে দিল চাইল্ড লাইন এবং আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ৷সংবাদ সূত্রে জানা যায় অভয়নগরের ঋষি কলোনিতে ১৪ বছরের এক নাবালিকার বিয়ে দিন চূড়ান্ত হয়৷ বিয়ে বাড়িতে বিয়ের প্রস্তুতি চূড়ান্ত৷খবর পেয়ে চাইল্ড লাইনের কাউন্সিলর সুতপা হোম চৌধুরীর নেতৃত্বে অন্যান্য কর্মী এবং আগরতলা পশ্চিমবঙ্গের পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷

সেখানে গিয়ে তাঁর দেখেন বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে৷চাইল্ড লাইনের কর্মকর্তারা এবং পশ্চিম মহিলা থানার পুলিশ নাবালিকার পরিবারের লোকজনদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন৷ তারা নাবালিকার অভিভাবকদের জানান ১৮ বছর বয়সের আগে কোনোভাবেই বিয়ে দেওয়া সম্ভব নয়৷ আইনগত বিধি নিষেধের কথা তাদেরকে ভালোভাবে বোঝানো হয়৷ নাবালিকার পরিবারের লোকজন সে বিষয়ে অবগত হয়৷তারা প্রতিশ্রুতি দেন ১৮বছর বয়সের আগে কোন ভাবে তারা এই নাবালিকার বিয়ে দেবেন না৷

এ বিষয়ে তারা লিখিত অঙ্গীকার করেন৷ চাইল্ড লাইনের কর্মকর্তারা জানান রাজ্যের বিভিন্ন স্থানে এভাবে নাবালক এবং নাবালিকা বিয়ের প্রবণতা অব্যাহত রয়েছে৷ চাইল্ড লাইন নাবালক নাবালিকা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে৷এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে বলে চাইল্ড লাইনের কাউন্সিলর সুতপা হোম চৌধুরী জানিয়েছেন৷এ বিষয়ে সমাজের সকল অংশের মানুষজনকে সচেতন থাকতে আহ্বান জানিয়েছেন চারলেনের কাউন্সিলর এবং আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ কর্মকর্তারা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top