News Flash

  • Home
  • Uncategorized
  • হায়দরাবাদের পৌরসভা নির্বাচনের আগে কংগ্রেস ও টি আর এসের বিরুদ্ধে নিন্দায় সরব অমিত শাহ
Image

হায়দরাবাদের পৌরসভা নির্বাচনের আগে কংগ্রেস ও টি আর এসের বিরুদ্ধে নিন্দায় সরব অমিত শাহ

হায়দরাবাদ, ২৯ নভেম্বর (হি. স.): তেলেঙ্গানার হায়দরাবাদে পৌরনিগমের নির্বাচন নিয়ে এখন থেকেই টিআরএস এবং কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শুরু করেছে বিজেপি। রবিবার হায়দরাবাদে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, হায়দরাবাদকে তথ্যপ্রযুক্তির হ্যাবে পরিণত করতে প্রধান অন্তরায় টিআরএস এবং কংগ্রেস। তথ্যপ্রযুক্তির কেন্দ্রে পরিণত হবার ক্ষেত্রে হায়দরাবাদের সব ধরনের যোগ্যতা রয়েছে।

কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়ার সত্বেও শহরের পরিকাঠামো তৈরি করতে ব্যর্থ হয়েছে হায়দরাবাদ পৌরনিগম। বর্তমানে পৌরনিগমের দায়িত্বে থাকা টি আর এস  হায়দরাবাদ শহরের উন্নয়নের ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিজেপির প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য হায়দরাবাদবাসীকে ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ।


 তিনি আশা প্রকাশ করেছেন এবারের পৌরনিগম নির্বাচনে বিজেপি কেবলমাত্র নিজের সংখ্যা বাড়াবে না এবার পৌরনিগমের মেয়র পদে কোন বিজেপি নেতা বসতে চলেছে। আসাদউদ্দিন ওয়াইসির এমআইএমকে কটাক্ষ করে অমিত শাহ জানিয়েছেন, শহর জুড়ে অবৈধ নির্মাণ করেছে এম আই এম। শহরের একাধিক জায়গায় জবর দখল করে রেখেছে এই দল। শহরের সংকটে এই দলকে কখনো দেখা যায়নি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top