News Flash

  • Home
  • Uncategorized
  • সিডনির গ্যালারিতে বিয়ের প্রস্তাব ভারতী যুবক, সায় দিলেন অজি বান্ধবী
Image

সিডনির গ্যালারিতে বিয়ের প্রস্তাব ভারতী যুবক, সায় দিলেন অজি বান্ধবী

সিডনি, ২৯ নভেম্বর (হি. স.) : মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও । গ্যালারিতে জয়ী ভারত । রবিবার একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে সিডনির গ্যালারিতে অস্ট্রেলিয়ান বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন জনৈক ভারতীয় । তার সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন অজি বান্ধবী । সেই বিয়ের প্রস্তাবের পুরো দৃশ্য বড় পর্দায় ধরা পড়েছে। স্টেডিয়ামে উপস্থিত অন্য দর্শকরাও তা উপভোগ করেন।

রবিবার একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে চার উউকেটে ৩৮৯ রান তোলে অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে ভালো শুরু করলেও কিছুক্ষণ পরই ধাক্কা খায় ভারত। তারপর ইনিংসের হাল ধরেন বিরাট ও শ্রেয়স। ২১ তম ওভার শুরুর আগে সিডনির ঐতিহাসিক গ্যালারিতে ভারতীয় জার্সি পরে এক যুবক হাঁটু মুড়ে বসে অস্ট্রেলিয়ান বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন। যিনি অস্ট্রেলিয়ার জার্সি পরেছিলেন। তবে দু’দেশের ব্যবধান তাঁদের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়ায়নি। বরং বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেন তরুণী। তারপর একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা।

সেই বিয়ের প্রস্তাবের পুরো দৃশ্য বড় পর্দায় ধরা পড়েছে। স্টেডিয়ামে উপস্থিত অন্য দর্শকরাও তা উপভোগ করেন। তরুণী ‘হ্যাঁ’ বলতে তারস্বরে চিৎকার করে ওঠেন তাঁরা। হাততালি দিতে দেখা যায় অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে। ধারাভাষ্যকাররা আবার বলেন, ‘কারা বলেছে, ভারত এবং অস্ট্রেলিয়ার রক্তক্ষয়ী যুদ্ধ হয়!’ পরে অস্ট্রেলিয়ার ক্রিকেটের তরফে টুইটারে বলা হয়, ‘আজ রাতের কি এটাই সবথেকে ঝুঁকিপূর্ণ খেলা ছিল? উনি হ্যাঁ বলেছেন এবং গ্লেন ম্যাক্সওয়েল অনুমোদন দিয়েছেন।’

গ্যালারিতে অবশ্য ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ধরা পড়লেও মাঠে বিরাটদের কোনওরকম রেয়াত করেননি স্টিভ স্মিথরা। দ্বিতীয় একদিনের ম্যাচেও হেরে সিরিজ খোয়াল ভারত।  

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top