News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর অহঙ্কার কৃষক-বিরোধী করে তুলেছে জওয়ানদের : রাহুল গান্ধী
Image

মোদীর অহঙ্কার কৃষক-বিরোধী করে তুলেছে জওয়ানদের : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে রাহুল গান্ধীর ফের তীক্ষ্ণ আক্রমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শনিবার টুইটারে লিখেছেন, ‘মোদীর অহঙ্কার কৃষক-বিরোধী করে তুলেছে জওয়ানদের।’ মোদী সরকারের কৃষি আইনের বিরোধিতায় ক্ষোভে ফুঁসছেন দেশের কৃষকরা। ‘দিল্লি চলো’ অভিযানের অংশ হিসেবে পঞ্জাব, হরিয়ানা-সহ বিভিন্ন রাজ্য থেকে দিল্লি অভিমুখে আসছিলেন কৃষকরা।


কিন্তু, কৃষকদের রুখতে যথাসাধ্য চেষ্টা করে পুলিশ। জলকামান, কাঁদানে গ্যাস, এমনকি লাঠি চার্জও করা হয় কৃষকদের। পুলিশ কর্মীরা কৃষকদের উপর লাঠিচার্জ করছেন, এমনই একটি ছবি শনিবার সকালে টুইটারে আপলোড করে রাহুল লিখেছেন, ‘অত্যন্ত দুঃখজনক ছবি’। রাহুল টুইটারে লেখেন, ”আমাদের তো স্লোগান ছিল ‘জয় জওয়ান জয় কিষাণ’, কিন্তু প্রধানমন্ত্রী মোদীর অহঙ্কার কৃষকদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে জওয়ানদের। এটা অত্যন্ত ভয়ঙ্কর।’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top