News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মহত্যায় প্ররোচনার কোনও প্রমাণ নেই অর্ণবের বিরুদ্ধে : সুপ্রিম কোর্ট
Image

আত্মহত্যায় প্ররোচনার কোনও প্রমাণ নেই অর্ণবের বিরুদ্ধে : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন রিপাবলিক টিভি-র এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। অর্ণব গোস্বামীকে দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন আরও চার সপ্তাহের জন্য বৈধ থাকবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ অর্ণবকে স্বস্তি দিয়েছে। একই সঙ্গে ঠিক কী কারণে গত ১১ নভেম্বর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল অর্ণবকে, সেই ব্যাখ্যা দিয়েছে শীর্ষ আদালত।


সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতদৃষ্টিতে এফআইআর খতিয়ে দেখে সুইসাইডে প্ররোচনার অভিযোগ দাঁড়াচ্ছে না। শীর্ষ আদালত মনে করে যে হাইকোর্টের এফআইরের স্বরূপ ও অভিযোগ ঠিক করে দেখা উচিত ছিল। জামিন না দিয়ে হাইকোর্ট ভুল করেছে বলে জানায় শীর্ষ আদালত। আদালতকে দেখতে হবে যে ফৌজদারি আইন যেন জনগণকে হেনস্থা করার উপায় না হয়ে যায়, বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, অন্তর্বর্তী জামিন চলবে যতদিন না বম্বে হাইকোর্ট এফআইআর খারিজ করার ওপর শুনানি না করে ও তারপরেও আরও চার সপ্তাহ থাকবে যাতে প্রয়োজনে অর্ণব আদালতে আসতে পারেন। উল্লেখ্য, বম্বে হাইকোর্টে জামিন না পাওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্ণব গোস্বামী। প্রসঙ্গত, ইনটিরিয়র ডিজাইনার অন্বয় নায়েকের দুই বছরের আগের মৃত্যুর ঘটনায় অর্ণবকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top