News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে ইনার লাইন পারমিট প্রবর্তনের দাবি, শিলঙের রাজপথে বিক্ষোভ মিছিল
Image

মেঘালয়ে ইনার লাইন পারমিট প্রবর্তনের দাবি, শিলঙের রাজপথে বিক্ষোভ মিছিল

শিলং, ২৭ নভেম্বর (হি.স.) : রাজ্যে ইনার লাইন পারমিট প্রবর্তনের ব্যাপারে কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট কনফেডারেশন অব মেঘালয় সোশ্যাল অর্গানাইজেশন শুক্রবার শিলঙে বিক্ষোভ প্রদর্শন করেছে। হাতে ব্যানার নিয়ে সংগঠিত বিক্ষোভে শিলঙের মটফ্রান (বড়বাজার), খানডাই লাড (পুলিশবাজার) এবং অন্যান্য স্থানে অতি শীঘ্র ইনার লাইন পারমিট চালু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা হয়েছে।

প্রসঙ্গত, মেঘালয়ের আদিবাসী জনগণের স্বার্থ রক্ষায় ইনার লাইন পারমিট একমাত্র কার্যকরী পদক্ষেপ বলে মনে করছে রাজ্যে রাজ্যের জনজতি ভিত্তিক বিভিন্ন সংগঠন। ফলে, এদিনের আন্দোলনে ব্যানারে ইনার লাইন পারমিটের পক্ষে এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সুর চওড়া করা হয়েছে। উল্লেখ্য, ইনার লাইন পারমিটের দাবি ২০১৩ সালে বাতিল করে দেওয়ার পর থেকে তা আরও জোরালোভাবে উঠছে। কারণ, মেঘালয় সরকার রাজ্যের নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তায় ২০১৬ সালে পৃথক আইন এনেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top