News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের সাথে মেঘালয়ের বিতর্কিত জমি, কেন্দ্রের হস্তক্ষেপ চাইল খাসি স্টুডেন্টস ইউনিয়ন
Image

অসমের সাথে মেঘালয়ের বিতর্কিত জমি, কেন্দ্রের হস্তক্ষেপ চাইল খাসি স্টুডেন্টস ইউনিয়ন

গুয়াহাটি, ২৭ নভেম্বর (হি.স.) : অসমের সাথে মেঘালয়ের বিতর্কিত জমি জনজাতি-প্রধানের। এই দাবি করে খাসি স্টুডেন্টস ইউনিয়ন কেন্দ্রের কাছে ওই জমি রাজ্যের হাতে হস্তান্তরের আর্জি জানিয়েছে। মেঘালয়ের সাথে অসমের ৯০০ কিমি সীমান্ত রয়েছে। ছাত্র ইউনিয়নের বক্তব্য, ১৯৭২ সালে অসম থেকে আলাদা হওয়ার পর থেকেই সীমান্ত বিবাদ চলছে। সীমান্ত সমস্যা দুই রাজ্যের নাগরিকদের মধ্যে বিদ্বেষ তৈরি করেছে। শুধু তা-ই নয়, বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।

ইউনিয়নের কথায়, অসমের সাথে লাংপিহ, ব্লক-১, ব্লক-২, খানডুলি, পসিয়ার, মোলবের, মোজেম, খানাপাড়া, পিলিংকাটা, সাবুদা, নোংওয়াহ-মওতুমুর এলাকা খাসি প্রধানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের অংশে পড়েছে। ইউনিয়নের দাবি, খাসি-জয়ন্তিয়া পাহাড় এবং গারোপাহাড়ের উন্নয়নের লক্ষ্যেই মেঘালয়ের প্রতিষ্ঠা হয়েছিল।

খাসি স্টুডেন্টস ইউনিয়ন জোর গলায় দাবি জানিয়েছে, বিতর্কিত এলাকা মেঘালয়ের হাতে হস্তান্তর করা হোক। কেন্দ্রীয় সরকার এ-বিষয়ে হস্তক্ষেপ করুক। শুধু তা-ই নয়, অসম-মেঘালয়ের মধ্যে দূরত্ব দূর করা হোক। সাথে ইউনিয়ন যোগ করেছে, ওই সমস্যা সমাধানে স্বতন্ত্র কমিটি গঠন করুক কেন্দ্রীয় সরকার। তাতে, বিতর্কিত জমিকে ঘিরে নিরীহ মানুষের ক্ষতি এড়ানো সম্ভব হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top