News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬/১১ হামলায় নিহতদের স্মরণ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব
Image

২৬/১১ হামলায় নিহতদের স্মরণ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব

আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.)৷৷ ২৬/১১ মুম্বাই হামলা৷ আজও সেই বিভীষিকাময় মুহুর্তের কথা মনে হলে আঁতকে উঠেন দেশবাসী৷ তাই, মুম্বাই হামলার বর্ষপূর্তিতে নিহত সাধারণ নাগরিক ও শহিদদের শ্রদ্ধায় স্মরণ করছে সারা দেশ৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও আজ সেই বীর যোদ্ধাদের স্যালুট দিয়েছেন৷


২০০৮ সালে ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল৷ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় বহু নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল৷ মুম্বাই পুলিশ, এনএসজি কমান্ডো সহ প্রচুর সুরক্ষা কর্মী শহিদ হয়েছিলেন৷ ওই হামলায় সমস্ত সন্ত্রাসবাদীদের মারতে সক্ষম হয়েছিলেন নিরাপত্তা কর্মীরা৷ একজনকে জীবিত আটক করা গিয়েছিল৷ আজমল কাসাবকে গ্রেফতার করতে গিয়েও পুলিশের এক হাবিলদারের প্রাণ গিয়েছিল৷ দীর্ঘ শুনানির পর আজমল কাসাবকে ফাঁসি দেওয়া হয়েছিল৷ কিন্তু, মুম্বাই হামলার ক্ষত আজও শুকিয়ে যায়নি৷ ১২টি বছর পার হয়ে গেলেও স্বজনদের হারানোর বেদনা পরিবারের সদস্যদের সাথে গোটা দেশবাসীকেই ব্যথিত করছে৷ তাই, মুম্বাই হামলায় নিহতদের প্রতি বছর সারা দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে৷

আজ এক টুইট বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ২৬/১১ মুম্বাই হামলায় নিহত নিরীহদের শ্রদ্ধায় স্মরণ করছি৷ আমি নিরীহ সকল নিহত ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি৷ নিজেদের প্রাণের বিনিময়ে যাঁরা আমাদের প্রাণ রক্ষা করেছেন সেই সমস্ত সাহসী যোদ্ধাদের স্যালুট করছি৷ তাঁরা সর্বদাই আমাদের হৃদয়ে থাকবেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top