News Flash

  • Home
  • Uncategorized
  • আজ দেশব্যাপী ধর্মঘট, পক্ষে বিপক্ষে জোর প্রচার
Image

আজ দেশব্যাপী ধর্মঘট, পক্ষে বিপক্ষে জোর প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন এবং শ্রম আইনের বিরোধিতা করে ২৬ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী দশটি ট্রেড ইউনিয়ন৷ এই ধর্মঘটের বিরোধিতা করে বুধবার শহরে শাসক দলের বিধায়ক রামপসাদ পালের নেতৃত্বে এক বাইক মিছিল হয়৷ মিছিলের একদিকে যেমন উদ্দেশ্য ছিল ধর্মঘটের বিরোধিতা করা, আবার অপরদিকে ছিল শক্তির মহড়া প্রদর্শন৷


এদিন রবীন্দ্র ভবনের সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে কের চৌমুহনি, দুর্গা চোমুনি, লেইক চৌমুহনি, বটতলা সহ বিভিন্ন পথ পরিক্রমা করে এ ডি নগর পুলিশ গ্রাউন্ডে মিছিলটি শেষ হয়৷ মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক রামপসাদ পাল৷ তিনি বলেন, বিরোধীদের ডাকা কর্মনাশা ধর্মঘটকে কেন্দ্র করে এই মিছিল৷ মিছিলে শহরবাসীকে বার্তা দেওয়া হয়েছে যাতে আগামী ২৬ নভেম্বর রাজ্যের বাজার হাট, গাড়ি-ঘোড়া, অফিস-আদালত সমস্ত কিছু খোলা থাকবে৷ থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও৷ সকলে এদিন কর্মস্থলে যোগদান করার আহ্বান জানান তিনি৷ উপরন্তু এই বনধ গরিব অংশে মানুষদের জন্য শোভনীয় নয়৷ বিভিন্ন মন্ডলের কর্মীরা বাইক মিছিলে সামিল হলেও বড় মাপের অন্যকোন নেতৃত্বকে মিছিলে সামিল হননি৷ দেখা দিয়েছে নানা প্রশ্ণ৷ এক নেতৃত্বের ডাকে ধর্মঘটের আগের দিন করা হয়েছে এত বড় মিছিল৷ কিন্তু নেতৃত্বের একটিই মুখ বিধায়ক রামপসাদ পাল৷ আরো বলেন, করোনা পরিস্থিতির জন্য আর্থিক অবস্থার উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে৷

এদিকে, ধর্মঘটকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বুধবার সন্ধ্যায় আগরতলা শহরে মিছিল সংগঘটিত করেছে ত্রিপুরা সরকারী কর্মচারী সংগঠন৷ এছাড়া বিজেপির বিভিন্ন সংগঠনের তরফ থেকে রাজ্যের সমস্ত জায়গায় বাজারে বাজারে প্রচার করা হয়েছেধর্মঘট প্রতিহত করার জন্য৷
তবে বনধ’কে কেন্দ্র করে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক৷ কারণ বামপন্থীরা বলছে ধর্মঘট শ্রমজীবী অংশে মানুষের স্বার্থে পালন করতে, আবার রামপন্থীরা বলছে সমস্ত কিছুই খোলা থাকবে৷ ধর্মঘট না মানার জন্য৷ এখন দেখার বিষয় আতঙ্কগ্রস্ত জনগণ ২৬ নভেম্বর কোন পথে পরিচালিত হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top