News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় ভারত বনধ-এর আংশিক সাড়া
Image

ত্রিপুরায় ভারত বনধ-এর আংশিক সাড়া

আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বনধ-এ ত্রিপুরায় আংশিক সাড়া পড়েছে। শহর এলাকায় বনধ-এর প্রভাব তেমন দেখা যাচ্ছে না। শুধু দূরপাল্লার গাড়িগুলি মোটর স্ট্যান্ডে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। যানবাহন চলাচল করছে ঠিকই, কিন্তু যাত্রী সংখ্যা খুবই কম। রাজধানী আগরতলায় বনধ-এর কোনও প্রভাব এখনও বোঝা যাচ্ছে না। কারণ, বিভিন্ন মোড়ে দোকানপাট খুলেছে। বাজারগুলিতেও বিক্রেতাদের দেখা গেছে। সবচেয়ে অবাক করার বিষয় হল, আজ বনধ-এর সমর্থনে কোনও পিকেটিং হচ্ছে না। বরং, শাসক দল বিজেপি বনধ-এর বিরোধিতায় সারা রাজ্যে পিকেটিং করছে।

এদিন সকালে বিধায়ক রামপ্রসাদ পালের নেতৃত্বে আগরতলায় বিভিন্ন রাস্তায় বিজেপি কর্মীরা বনধ-এর বিরোধিতায় পিকেটিং করেছেন। তিনি বলেন, করোনা-র প্রকোপে দেশের অর্থব্যবস্থায় মারাত্মক আঘাত এসেছে। এরই ট্রেড ইউনিয়নের কর্মনাশা বনধ অর্থনীতিকে পঙ্গু করে দেবে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ করোনা-র প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে গতি নিচ্ছে। অর্থনীতির হাল ফিরিয়ে আনার পাশাপাশি উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে। তাই, আজকের এই কর্মনাশা বনধ-কে কোনওভাবেই সমর্থন করা যায় না। ত্রিপুরাবাসীও এই বনধ-কে প্রত্যাখ্যান করেছেন।

এদিকে, ত্রিপুরার প্রত্যন্তে বনধ-এর কিছুটা প্রভাব দেখা যাচ্ছে। বিশেষ করে, ধলাই জেলার লংতরাই, আমবাসা মহকুমায় বনধ-এর ফলে দোকানপাট খুলেনি। উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলায়ও একই চিত্র উঠে এসেছে। বেলা যত বাড়ছে দোকানপাট, বাজার-হাট খুলতে শুরু করেছে। সিপিএমের অভিযোগ, শাসক দলের রক্তচক্ষুর ভয়ে ব্যবসায়ীরা দোকান খুলছেন। স্বতঃস্ফূর্তভাবে কেউই দোকানপাট খুলতে রাজি ছিলেন না।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top