News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিপূর্ণ আন্দোলন কৃষকদের সাংবিধানিক অধিকার : কেজরিওয়াল
Image

শান্তিপূর্ণ আন্দোলন কৃষকদের সাংবিধানিক অধিকার : কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): দিল্লিমুখী কৃষকদের রুখতে হরিয়ানা সরকারের পদক্ষেপকে তীব্র নিন্দা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল জানিয়েছেন, ‘শান্তিপূর্ণভাবে আন্দোলন করা কৃষকদের সাংবিধানিক অধিকার।’ নিন্দা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রাও। প্রিয়াঙ্কার টুইট করে লিখেছেন, ‘কৃষকদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে।’


প্রবল ঠাণ্ডাকে উপেক্ষা করেই বৃহস্পতিবার সকালে পঞ্জাবে, হরিয়ানা সীমান্তে জড়ো হন হাজার হাজার আন্দোলনকারী কৃষক। শান্তিতেই নিজেদের দাবিদাওয়া নিয়ে দিল্লি অভিমুখে যাচ্ছিলেন কৃষকরা।  বৃহস্পতিবার কৃষকদের মিছিল শম্ভু সীমান্ত (পঞ্জাব-হরিয়ানা সীমান্ত) পৌঁছতেই ছত্রভঙ্গ করার চেষ্টা করে হরিয়ানা পুলিশ। জলকামান চালায় হরিয়ানা পুলিশ, কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়। এই পদক্ষেপের তীব্র নিন্দা করে কেজরিওয়াল টুইট করে লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি বিল কৃষক বিরোধী। এই বিল প্রত্যাহার করার পরিবর্তে, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে। তাঁদের উপর জলকামান ব্যবহার করা হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলন তাঁদের সাংবিধানিক অধিকার।’ আবার কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা টুইট করে লিখেছেন, ‘কৃষকদের কথা শোনার পরিবর্তে প্রবল ঠান্ডার মধ্যেই তাঁদের উপর জল ছেটানো হচ্ছে। কৃষকদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে।’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top