News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির কীর্তি নগরে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৫০টি ঝুপড়ি
Image

দিল্লির কীর্তি নগরে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৫০টি ঝুপড়ি

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার ভয়াবহ আগুন লাগল পশ্চিম দিল্লির কীর্তি নগর এলাকায়। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে কমপক্ষে ৫০টি ঝুপড়ি। ঠান্ডার মধ্যেই গৃহহীন হয়ে পড়লেন অসংখ্য মানুষ। সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। দিল্লি দমকলের সিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, বুধবার রাত ১২.৪০ মিনিট নাগাদ কীর্তি নগর এলাকায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন।  


আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই ঝুপড়ির ভিতরে থাকা এলপিজি গানস সিলিন্ডার বিস্ফোরণ হয়। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। অতুল গর্গ জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে, প্রায় ৫০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে। এছাড়াও ঝুপড়ির বাসিন্দাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।


কীর্তি নগরের অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটতে না কাটতেই, বৃহস্পতিবার ভোরে আগুন লাগে দক্ষিণ-পশ্চিম দিল্লির গোবিন্দপুরী এলাকায় অবস্থিত একটি দোকানে। ভোর ৪.৪৬ মিনিট নাগাদ দোকানে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দোকানের ভিতরে থাকা সিলিন্ডার ফাটার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top