News Flash

  • Home
  • Uncategorized
  • রাজপথে বিদ্যুতের খুঁটির সাথে বেধে চোরকে গণধোলাই
Image

রাজপথে বিদ্যুতের খুঁটির সাথে বেধে চোরকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ রাজধানীর আইজিএম হাসপাতালসংলগ্ণ এলাকার একটি বাড়ি থেকে এক নির্মাণশ্রমিকের বাইসাইকেল ও টাকা চুরির ঘটনায় জড়িত তাদেরকে আটক করা হয়েছে৷ আটক করা চোরকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ জানা যায় নির্মাণ শ্রমিকের বাইসাইকেল এবং ৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায় ওই চোর৷ চোরকে কৃষ্ণনগরের প্রগতি রোড এলাকা থেকে আটক করা সম্ভব হয়েছে৷


প্রত্যক্ষদর্শীরা তাকে আটক করে আইজিএম হাসপাতাল সংলগ্ণ এলাকায় এনে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়৷ ক্ষুব্দ জনতা তাকে উত্তম মধ্যম দেন৷ তাতে সে অল্পবিস্তর আহত হয়৷ তারপর খবর দেওয়া হয় আগরতলা পশ্চিম থানার পুলিশকে৷ পুলিশ এসে চোরকে থানায় নিয়ে যায়৷ তার কাছ থেকে নগদ ১০০০ টাকা উদ্ধার হয়েছে৷ জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে স্বীকার করেছে আইজিএম হাসপাতাল সংলগ্ণ এলাকা থেকে একটি বাইসাইকেল চুরি করে নিয়ে গেছে৷ বাইসাইকেলটি চুরি করে নিয়ে এসে বিক্রি করে দিয়েছে বলেও জানায়৷

তার স্বীকারোক্তি মনে পুলিশ বাইসাইকেলটি উদ্ধারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে৷ প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় সাম্প্রতিককালে চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় জনমনে ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top