News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় দিশা নির্দেশ জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

করোনা মোকাবিলায় দিশা নির্দেশ জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি. স.): শীত পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে করোনা মোকাবিলায় নতুন দিশা নির্দেশ জারি করা হয়েছে। পয়লা ডিসেম্বর থেকে এই দিশা নির্দেশ কার্যকর করা হবে। দিশা নির্দেশের কার্যকারিতার মেয়াদ থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। দিশা নির্দেশে বলা হয়েছে প্রায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। কয়েকটি রাজ্যে আক্রান্তের হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ফলে সেই সকল রাজ্যের এস ও পি জারি করা হবে। করোনা নির্মূল করার লক্ষ্যে বিধি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দিশা নির্দেশে বলা হয়েছে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন চাইলে কনটেইনমেন্ট জোনগুলোতে রাতে কার্ফু জারি করতে পারে। জনবহুল এলাকায় ভিড় এড়ানোর জন্য রাজ্যগুলিকে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। কনটেইনমেন্ট জোনের বাইরে পূর্ণ মাত্রায় লকডাউন জারি করতে হলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে কেন্দ্রের কাছ থেকে অনুমতি নিতে হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top