News Flash

  • Home
  • Uncategorized
  • মঠ চৌমুহনী বাজারে অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী
Image

মঠ চৌমুহনী বাজারে অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ দুপুরে মঠ চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করেন৷ পরিদর্শনের সময়ে তিনি ক্ষতিগ্রস্ত দোকানদার এবং ব্যবসায়ীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন৷ গত ২২ নভেম্বরের গভীর রাতে মঠ চৌমুহনী বাজারে এক অগ্ণিকাণ্ডে ১৬টি দোকান সম্পর্ণ ভষ্মীভূত হয়৷
পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের প্রশের উত্তরে জানান, ক্ষতিগ্রস্ত ১৬টি দোকানের মধ্যে শুধুমাত্র একটি দোকানের বীমা করা আছে৷ বাকীদের বীমা নেই৷

প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত এই দোকানীদের প্রত্যেককে ৫০০০ টাকা করে দেওয়া হচ্ছে৷ পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণের পর সরকার সর্বতোভাবে সহায়তা করবে৷ তিনি রাজ্যের সমস্ত ব্যবসায়ীদের রাজ্য সরকারের উদ্যোগে গৃহীত দোকানীদের বিনামূল্যে বীমা প্রকল্পের সুুযোগ গ্রহণ করার আহ্বান জানান, যাতে করে আকষ্মিক এই ধরণের বিপর্যয়ের পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কিছুটা হলেও আর্থিক সহায়তা পেতে পারেন৷


পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক শৈলেশ কুমার যাদব সহ সংশ্লিষ্ট আধিকারিকগণ৷ এদিকে এর আগে রাজস্বমন্ত্রী এন সি দেববর্মাও মঠ চৌমুহনী বাজারের ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করেন৷ তিনি ক্ষতিগ্রস্ত দোকানীদের সাথে আলোচনায় বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top