News Flash

  • Home
  • Uncategorized
  • বছর বাঁচাও প্রকল্প : রাজ্যে উচ্চ মাধ্যমিকে পাশের হার ৬৫ শতাংশ
Image

বছর বাঁচাও প্রকল্প : রাজ্যে উচ্চ মাধ্যমিকে পাশের হার ৬৫ শতাংশ

আগরতলা, ২৪ নভেম্বর (হি.স.)৷৷ বছর বাঁচাও প্রকল্পে ত্রিপুরায় দ্বাদশে প্রায় ৬৫ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে৷ এ-বিষয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড় ভবতোষ সাহা মঙ্গলবার এই খবর দিয়েছেন৷


তিনি বলেন, ২০২০ সাল থেকে ত্রিপুরায় বছর বাঁচাও প্রকল্প শুরু হয়েছে৷ তাতে পর্ষদের পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা এ-বছরই পাশ করার সুযোগ পাবে৷ তাঁর কথায়, আগেও এমন সুযোগ দেওয়া হতো৷ কিন্তু, ফলাফল প্রকাশের বছরই পাশের সুযোগ থাকত না৷ তাছাড়া, শুধু একটি বিষয়ে অনুত্তীর্ণ হলে সেই সুযোগ পাওয়া যেত৷ তিনি জানান, বছর বাঁচাও প্রকল্পে দুই বিষয়ে অনুত্তীর্ণ এবং সর্বনিম্ন ১৫০ নম্বর পেলে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে৷ তাতে এ-বছর উচ্চ মাধ্যমিকে ৬৫ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে৷


তিনি বলেন, এ-বছর উচ্চ মাধ্যমিকে ২,০১৩ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল৷ এতে কলা বিভাগে ৫৮.৭৩ শতাংশ, বাণিজ্য বিভাগে ৭২.৭২ শতাংশ এবং বিজ্ঞান বিভাগে ৬০.২৩ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top