News Flash

  • Home
  • Uncategorized
  • সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে মতবিনিময় জরুরী : রাষ্ট্রপতি
Image

সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে মতবিনিময় জরুরী : রাষ্ট্রপতি

গান্ধীনগর, ২৫ নভেম্বর (হি. স.): সংসদীয় গণতন্ত্রে সরকারপক্ষের পাশাপাশি বিরোধীদের ভূমিকা অপরিসীম। দুই পক্ষের মধ্যে সামঞ্জস্য, সহযোগ এবং সার্থকভাবে মতের আদান-প্রদান আবশ্যক। জনকল্যাণের হিতসাধনে সামঞ্জস্য ও সমন্বয় বজায় রাখাটা প্রয়োজন। গণতন্ত্রে ‘ বাদ ‘ কে ‘ বিবাদে ‘ পরিণত না করতে হলে মতের আদান-প্রদান থাকাটা জরুরি। দেশের জনগণ জনপ্রতিনিধিদের কাছ থেকে সংসদীয় মর্যাদা ও ব্যবহার প্রত্যাশা করে।

কিন্তু যখন সাংসদ ও বিধায়ক অধিবেশন কক্ষে দাঁড়িয়ে অসংসদীয় আচরণ করেন তখন জনগণের মনের মধ্যে বেদনা সঞ্চারিত হয়। বুধবার গুজরাটের কেভডিয়ায় ভারতীয় প্রিসাইডিং আধিকারিকদের সম্মেলনে এই কথা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।  এদিনের অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের বিধানসভা এবং দিল্লির লোকসভা ও রাজ্যসভার আধিকারিকরা অংশগ্রহণ করেছিলেন। স্ট্যাচু অফ ইউনিটি কাছে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সম্মেলনে বক্তব্য রাখার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্ট্যাচু অফ ইউনিটি পরিদর্শন করেন। সেখানে তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতির উদ্দেশ্য মাল্যদান করেন। এর আগে এদিন গুজরাটে পৌঁছানোর পর বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী বিজয়ভাই রুপানি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top