News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে নৈশ কারফিউর ঘোষণা অমরিন্দরের, অমান্য করলেই দ্বিগুন জরিমানা
Image

পঞ্জাবে নৈশ কারফিউর ঘোষণা অমরিন্দরের, অমান্য করলেই দ্বিগুন জরিমানা

চণ্ডীগড়, ২৫ নভেম্বর (হি.স.): পঞ্জাবে নৈশ কারফিউর ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। পঞ্জাবের সমস্ত শহরে আগামী ১ ডিসেম্বর থেকে লাগু হবে নৈশ কারফিউ। ১ ডিসেম্বর থেকে রাত দশটা থেকে পরবর্তী দিন সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে নৈশ কারফিউ। যদি কেউ তা অমান্য করেন অথবা অনভিপ্রেত আচরণ দেখান, মাস্ক না পরেন, সামাজিক দূরত্ব যদি না মানেন, তাহলে দ্বিগুন জরিমানা করা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। নৈশ কারফিউ নিয়ে পর্যালোচনা করা হবে ১৫ ডিসেম্বর। অর্থাৎ ১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পঞ্জাবে লাগু থাকছে নৈশ কারফিউ।

পঞ্জাব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বরের পর থেকে রাত ৯.৩০ মিনিটের মধ্যেই সমস্ত হোটেল, রেস্তোরাঁ এবং বিবাহ স্থান বন্ধ করে দিতে হবে। রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে, ফলে পঞ্জাবেও করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। সমস্ত দিক বিচার বিবেচনা করেই নৈশ কারফিউ লাগু করার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। করোনা-সংক্রান্ত উচ্চ-পর্যায়ের বৈঠকে পর বুধবার পঞ্জাব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা-সম্পর্কিত বিধিনিষেধ না মানলে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top