News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে পুড়িয়ে হত্যা, অভিযুক্ত স্বামীর থানায় আত্মসমর্পণ
Image

স্ত্রীকে পুড়িয়ে হত্যা, অভিযুক্ত স্বামীর থানায় আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ নভেম্বর৷৷ শেষ পর্যন্ত ছয়দিনের মাথায় মহিলা থানায় এসে আত্মসমর্পন করল অভিযুক্ত স্বামী রিপন সরকার৷ গত ১৭ নভেম্বর সাত সকালে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে গকুলনগর মিস্ত্রি পাড়ার রিপন সরকারের বিরুদ্ধে৷


পুলিশকে তকমা লাগিয়ে বহু জায়গায় ঘোরাঘুরি করার পর যখন আর গাঁ ঢাকা দিয়ে নিজেকে রক্ষা করতে পারেনি তখন পুলিশের সাথে কথা বলেই সোমবার থানায় নিজে এসেই ধরা দেয়৷ মহিলা থানার ওসি শিউলী দাস জানায় মঙ্গলবার অভিযুক্ত আসামিকে আধালতে সোপার্দ করা হবে৷ প্রসঙ্গত,গত ১৭ নভেম্বর যে অমানুষিক ভাবে এক গৃহবধূর ওপর কেরোসিন ঢেলে আগুন লাগানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে৷ ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর মিস্ত্রি পাড়া এলাকায়৷

জানা যায় মঙ্গলবার সকাল ৯ ঘটিকায়৷ নিজ বাড়িতে গৃহবধূ রুপা নট্ট( ২০)কে তার স্বামী রিপন সরকার কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় ৷ গৃহবধূর চিৎকার শুনে এলাকার লোক একত্রিত হলে অভিযুক্ত স্বামী রিপন সরকার পালিয়ে যায়৷ খবর পেয়ে গৃহবধূর বাপের বাড়ির লোকজন গৃহবধূকে উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতলে নিয়ে গেলে আশংকাজনক হওয়ায় কর্তব্য রত চিকিৎসকরা তাকে হাপানিয়া হাসপাতলে রেফার করে দেয়৷


জানা যায় গৃহবধূর ৯০ শতাংশ শরীর পুড়ে যায়৷ এদিকে আরো জানা যায় স্বামী রিপন সরকার শ্বশুরবাড়ি থেকে টাকাপয়সা এনে দেওয়ার জন্য মানসিকভাবে অত্যাচার করে আসছিল যার জন্য গৃহবধুটির আজ মরণশয্যায়৷মঙ্গলবার ৫ঃ১০ মিনিটে মৃত্যু হয় তার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top