News Flash

Image

প্রয়াত অভিনেতা আশিস রায়

মুম্বই, ২৪ নভেম্বর (হি. স.) : প্রয়াত হলেন অভিনেতা আশিস রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। জানা গিয়েছে, বহুদিন ধরে কিডনি ঘটিত সমস্যায় ভুগছিলেন তিনি। বাড়িতেই তাঁর ডায়ালিসিস চলছিল। সোমবার গভীর রাতে মুম্বইয়ে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘সাসুরাল সিমার কা’ সিরিয়াল খ্যাত এই অভিনেতা। মঙ্গলবার সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোশিয়েশনের তরফে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।


বহু টেলিভিশন শো, সিরিয়াল এবং সিনেমায় পরিচিত মুখ ছিলেন আশিস রায়। বানেগি আপনি বাত, সাসুরাল সিমার কা, রিমিক্স সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। গত কয়েক বছরে বেশ কয়েকবার অভিনেতা হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আর্থিক সমস্যার সম্মুখীনও হয়েছিলেন। লকডাউনের পর কাজ না থাকায় আরও আর্থিক সমস্যায় ভুগছিলেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেতা। অভিনেতার ঘনিষ্ট মহল সূত্রে খবর, সোমবার ডায়ালিসিস করতে গিয়েছিলেন তিনি। এমনিতেই বেশ কয়েকদিন ধরে শারীরিরক অসুস্থতা ছিল। বাড়ি ফিরে গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top