News Flash

  • Home
  • Uncategorized
  • লুধিয়ানায় পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে খুন, অভিযুক্ত ৬০ বছরের পৌঢ়
Image

লুধিয়ানায় পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে খুন, অভিযুক্ত ৬০ বছরের পৌঢ়

লুধিয়ানা, ২৪ নভেম্বর (হি.স.): রোমহর্ষক ঘটনা পঞ্জাবের লুধিয়ানায়। পরিবারের ৪ জন সদস্যকে কুড়ুল দিয়ে গলা কেটে হত্যা করল বছর ৬০-এর একজন পৌঢ়। অভিযুক্ত পেশায় প্রোপার্টি ডিলার। লুধিয়ানার ময়ূর বিহার এলাকার ঘটনা। পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করার পর নিজের সুইফট গাড়ি নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত, পরে হামব্রান রোডে গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে কোথাও পালিয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক বিবাদের কারণেই এই হত্যালীলা। যদিও, প্রকৃত কারণ তদন্ত করে দেখছে পুলিশ।


অভিযুক্তের নাম-রাজীব সোন্ডা (৬০)। মৃতরা হলেন, তার স্ত্রী সুনিতা (৫৫), ছেলে আশীষ (৩৫), আশীষের স্ত্রী গরিমা এবং আশীষের ১৩ বছরের ছেলে। অতিরিক্ত ডিসিপি-১ সমীর বর্মা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। সমীর বর্মা জানিয়েছেন, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে ৬০ বছর বয়সী রাজীবের বচসা হয়। এরপর তাঁর পুত্রবধূ নিজের বাবা-মা’কে শ্বশুরবাড়িতে ডাকেন। গরিমার বাবা-মা বাড়িতেই পৌঁছতেই, তাঁদের বসতে বলে অভিযুক্ত গাড়ি নিয়ে পালিয়ে যায়। গরিমার বাবা-মা দেখেন রক্তাক্ত অবস্থায় ৪ জনের দেহ পড়ে রয়েছে। অভিযুক্তের মোবাইল ফোন উদ্ধার হয়েছে। রক্তমাখা কুড়ুল উদ্ধার করেছে পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top