News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তি, বিধায়কের মধ্যস্থতায় বৈঠক নিস্ফলা
Image

ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তি, বিধায়কের মধ্যস্থতায় বৈঠক নিস্ফলা

আগরতলা, ২৩ নভেম্বর (হি. স.)৷৷ ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তি-র জেরে কাঞ্চনপুরে অনির্দিষ্টকালের বনধ-কে ঘিরে আলোচনা ইতিবাচক হলেও কোন সমাধান সূত্র বের হয়নি৷ আজ পাবিয়াছড়া কেন্দ্রের বিজেপি বিধায়ক ভগবান দাস জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলোচনা করেছেন৷ কিন্তু, দাবি পূরণে লিখিত প্রতিশ্রুতি না দেওয়া হলে অনির্দিষ্টকালের বনধ জারি রাখার সিদ্ধান্তে অনড় জেএমসি৷


এদিনের বৈঠক সম্পর্কে বিধায়ক ভগবান দাস দাবি করেন, জেএমসি-র সাথে বনধ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে৷ তাই, বনধ প্রত্যাহৃত হবে বলে আমি আশাবাদী৷ তাঁর কথায়, দুই পক্ষের ত্যাগ স্বীকারের মাধ্যমেই সমস্যার স্থায়ী সমাধান করা হবে৷ তিনি বলেন, কারোর কোন অসুবিধা না হয় সে-বিষয়টি নিশ্চিত করা হবে৷
তবে, এদিনের বৈঠক নিস্ফলা ছিল বলে দাবি করেছে জয়েন্ট মুভমেন্ট কমিটি৷ কমিটি-র সদস্য তথা নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি রঞ্জিত কুমার নাথ বলেন, দাবি পূরণে লিখিত প্রতিশ্রুতি না দেওয়া হলে বনধ প্রত্যাহার করা হবে না৷ এদিনের বৈঠকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়নি৷ তাই, এখনই বনধ প্রত্যাহার করা হচ্ছে না৷

এদিকে, ত্রিপুরায় ছয়টি জেলায় বাস্তচ্যুত ব্রু অভিবাসী-দের পুনর্বাসন দেওয়া হবে৷ তাঁদের পুনর্বাসন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে দাবি করে রাজস্ব দফতরের সচিব এই স্পষ্টীকরন দিয়েছেন৷ তাতে তিনি গুজবে কান না দেওয়ার জন্য ত্রিপুরাবাসী-র প্রতি আবেদন জানিয়েছেন৷
তিনি বলেন, বাস্তুচ্যুত ব্রু অভিবাসী-দের শুধুমাত্র ত্রিপুরার একটি অঞ্চলে পুনর্বাসন দেওয়া হবে, সোশ্যাল মিডিয়াতে এমন খবর ছড়িয়ে দেওয়া হয়েছে বলে নজরে এসেছে৷ তাই তিনি সাফ জানান, ভারত সরকারের সাথে ত্রিপুরা সরকার ও অন্যান্যদের চুক্তি অনুযায়ী বাস্তচ্যুত ব্রু অভিবাসী-দের রাজ্যে ছয়টি জেলায় বিভিন্ন স্থান পুনর্বাসনে চিহ্ণিত করা হয়েছে৷ তিনি আরো জানান, বাস্তচ্যুত ব্রু অভিবাসী-দের শুধুমাত্র একটি জেলা কিংবা একটি মহকুমায় পুনর্বাসনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যা৷ তাই, এধরণের খবর ছড়াতে এবং বিশ্বাস করা থেকে ত্রিপুরাবাসী-কে দূরে থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন৷


প্রসঙ্গত, কাঞ্চনপুর মহকুমায় অধিকাংশ বাস্তচ্যুত ব্রু অভিবাসী-দের পুনর্বাসনের বিরোধিতা করে জয়েন্ট মুভমেন্ট কমিটি আটদিন ধরে বনধ পালন করছে৷ শুধু তাই নয়, ওই ইস্যুতে জাতীয় সড়ক অবরোধে সংঘর্ষে দুই জন প্রাণ হারিয়েছেন৷ তাতে, পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে৷ কিন্তু, কাঞ্চনপুর এবং পানিসাগর মহকুমায় পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে বলে ত্রিপুরা পুলিশের আইজি আইন-শৃঙ্খলা জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top