News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থী ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধলেন সমাজপতিরা
Image

ব্রু শরণার্থী ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধলেন সমাজপতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ কাঞ্চনপুর মহাকুমায় যৌথ কমিটির উদ্যোগে টানা ৬ দিনের বনধ-এ কাঞ্চনপুর মহকুমা জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে৷ ব্যাপক ক্ষতি হয়েছে৷ ষষ্ঠ দিনের বনধ -এ মৃত্যু হয়েছে দুজনের৷ সরকার যদি সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করতো তাহলে এ ধরনের পরিস্থিতির উদ্ভব হতো না৷


রবিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সমাজপতিরা যৌথ ভাবে এমনটাই অভিযোগ তুললেন সরকারের বিরুদ্ধে৷ মথা সভাপতি পঞ্চরাম রিয়াং জানান, রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের ফলে জাতি উপজাতি কারণে কোনো আর্থিক এবং সামাজিক ক্ষয়ক্ষতি হবে না৷ আর যেখানে তাদের পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই স্থান সরকারের৷ সরকারি জায়গায় পুনর্বাসনে ব্যবস্থা করলে আন্দোলনকারী যৌথ কমিটির আপত্তি কোথায় বলে তিনি প্রশ্ণ তোলেন৷ এ ধরনের কার্যকলাপের জন্য সরকারকে আইনত ভাবে তদন্ত করে পদক্ষেপ নেওয়া জরুরী৷

সরকার পক্ষ থেকে মামলা নেওয়া হোক এই ধরনের আন্দোলন গোটা রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ সাম্প্রদায়িকতার রূপ ধারণ করতে পারে৷ তবে বনধকে কেন্দ্র করে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা দায়ক বলে জানান তিনি৷ আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার ক্ষত্রিয় সমাজের সভাপতি দিলীপ কুমার দেব, বীরেন্দ্র ত্রিপুরা প্রমুখ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top