News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণাথীদের সুষ্ঠু পুনর্বাসন দাবী করল জয়েন্ট অ্যাকশন কমিটি
Image

ব্রু শরণাথীদের সুষ্ঠু পুনর্বাসন দাবী করল জয়েন্ট অ্যাকশন কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ পানিসাগরে শনিবার ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কঠোর শাস্তির ব্যবস্থা করা জরুরি৷ এ আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন ছিল না৷ এবং ইতিমধ্যে বন্ধ প্রত্যাহার করা হোক৷ পরিস্থিতি খারাপের দিকে চলছে৷ অনাহারে মানুষের মৃত্যু হতে পারে৷ অতিসত্বর ব্রু রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক৷ কিন্তু সরকার তা না করে চুপ করে বসে আছে৷


রবিবার সাংবাদিক সম্মেলন করে জয়েন্ট একশন কমিটি অফ সিভিল সোসাইটির লালবাহাদুর রিয়াং এমনটাই অভিযোগ তুলল৷ তিনি ঘটনার তীব্র নিন্দা জানান৷ এদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সুনীল দেববর্মা বলেন পূনর্বাসনের যে চুক্তি হয়েছিল তারপর থেকে কিছু ষড়যন্ত্রকারীরা ব্রু শরণার্থীদের উগ্রপন্থী সাথে তুলনা করে বিভ্রান্তি রটিয়েছে৷ যার পরিপ্রেক্ষিতে এ ধরনের আন্দোলনের সম্মুখীন হতে হচ্ছে মহাকুমার মানুষকে৷ সরকারি চুক্তি মোতাবেক সেইসব শরণার্থীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top