News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি, মহারাষ্ট্র সহ চার রাজ্যের কাছে করোনার স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিমকোর্ট
Image

দিল্লি, মহারাষ্ট্র সহ চার রাজ্যের কাছে করোনার স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি. স.) : দেশের বিভিন্ন প্রান্তে করোনার বাড়বাড়ন্ত উদ্বেগ বাড়াচ্ছে। প্রত্যেক দিন বাড়ছে নতুন করে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, অসম সরকারের কাছে করোনা পরিস্থিতির স্টেটাস রিপোর্ট চেয়ে পাঠাল দেশের শীর্ষ আদালত সুপ্রিমকোর্ট। শীতকালে আগামী কয়েক মাস এই রাজ্যগুলি করোনা মোকাবিলা রোধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তা আদালতকে জানাতে হবে। নতুন করে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে না পারার জন্য গুজরাট এবং দিল্লি সরকারকে তীব্র ভৎসনা করেছে সুপ্রিমকোর্ট।


বিচারপতি অশোক ভূষণ নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্যগুলিকে উদ্দেশ্য করে জানিয়েছে, করোনা প্রতিরোধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আরো কি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে, কেন্দ্রের তরফে কেমন সাহায্য প্রত্যাশী রাজ্যগুলি তা সবকিছুই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করতে হবে। আদালতের তরফে আরও জানানো হয়েছে নভেম্বরে বিগত দুই সপ্তাহে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতকে বলেন, দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। করোনা পরিস্থিতির ভয়াবহতার মধ্যেও কি করে দিল্লি, মহারাষ্ট্র এবং গুজরাটের মতন রাজ্যগুলি বিয়ে এবং জনসমাগমে ছাড় দিলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে আদালত। করোনায় নিহতদের মৃতদেহগুলিকে সঠিকভাবে শেষকৃত্য সম্পন্ন না করার জন্য দিল্লি সরকারকে ভৎসনা করেছে আদালত। দিল্লির সরকারের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল সঞ্জয় জৈন আদালতকে বলেন এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরজুড়ে ৩৮০টি জায়গায় নির্ণয় করা হয়েছে যেখানে শেষকৃত্য সম্পন্ন করা হবে। অসমে পর্যাপ্ত পরিমাণে হাসপাতাল শয্যা নেই বলে উদ্বেগ প্রকাশ করেছে আদালত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top